বিনিয়োগকারীদের জন্য ডিএসইর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পূঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর শেয়ার দর দ্রুত বৃদ্ধির বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছে। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের মূল্য অস্বাভাবিক হারে বাড়ছে, যা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের আগে গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানায়, অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বৃদ্ধি পাচ্ছে।
বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৩ টাকা ৪ পয়সা। ৪ আগস্ট লেনদেন শেষে তা বেড়ে দাঁড়ায় ৫৬ টাকা ৭ পয়সা। অর্থাৎ ৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৩১ শতাংশ বা ১৩ টাকা ৩ পয়সা।
বাজার বিশ্লেষকদের মতে, শেয়ার দরের এ ধরনের দ্রুত পরিবর্তন বিনিয়োগকারীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে। তাই বিনিয়োগের আগে কোম্পানির আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রম ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জেনে নিন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- শেয়ারবাজারে বড় উত্থান, নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- আর্জেন্টিনা বনাম স্পেন: টানা চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী কপাল পুড়ছে যে দলের
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগদান
- মক্কা-মদিনায় জমি কিনতে কত টাকা লাগে? জানুন বর্তমান বাজারদর
- বেনজীর ও হাদী হত্যা মামলায় বড় আপডেট
- একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- পরিচালনা বোর্ডে ফিরতে চান পিপলস লিজিংয়ের উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- ফ্রান্স দলের নতুন কোচ, চুক্তিতে সই সম্পন্ন