চলতি সপ্তাহে ৪ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভা এই সপ্তাহে (১৭–২১ আগস্ট) অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো হলো— ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, সিএপিএম-আইবিবিএল মিউচুয়াল ফান্ড এবং সিএপিএম-বিডিবিএল মিউচুয়াল ফান্ড। তথ্য অনুযায়ী, সভাগুলোতে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং সম্ভাব্য ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১৭ আগস্ট ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। পরের দিন ১৮ আগস্ট সালভো কেমিক্যালের বোর্ড সভা নির্ধারিত রয়েছে। অন্যদিকে, ১৭ আগস্ট সিএপিএম-আইবিবিএল মিউচুয়াল ফান্ড এবং সিএপিএম-বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আহ্বান করা হয়েছে।
সভাগুলোতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৩১ ডিসেম্বর ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া ডিভিডেন্ড অনুমোদনের সিদ্ধান্ত আসতে পারে।
এ ছাড়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ ২০২৫) এবং দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৫) অনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করা হবে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সম্ভাব্য ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য তাৎপর্যপূর্ণ হবে, যা বাজারে প্রভাব ফেলতে পারে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জমির দলিল তুলতে কত টাকা লাগে? জেনে নিন খরচের হিসাব
- একই জমির মালিক দুইজন? সত্যতা যাচাই করবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- আজকের সোনার দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- OPPO Reno 17 Pro: লঞ্চ কবে, দাম কত ও কী থাকছে নতুন ফিচারে?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৮টি দেশের টাকার মান
- আজ প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- Pulsar F250-এ ২০ হাজার টাকা ছাড়, N160 ও 150-এ উপহার
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৯টি দেশের টাকার বিনিময় হার
- Yamaha FZS V5 Hybrid-এর দাম কত? ফিচার ও মাইলেজ জানুন