আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক শীর্ষে
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির তালিকায় এগিয়ে ছিল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। দিনভর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির মধ্যে বেশিরভাগই বীমা খাতের হওয়ায় খাতটির সক্রিয়তা স্পষ্ট হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ টাকা বা ১০ শতাংশ বেড়ে তালিকার শীর্ষস্থান দখল করে।
দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর বৃদ্ধি পায় ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বৃদ্ধি হয়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।
এছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশে স্থান পাওয়া অন্যান্য কোম্পানি হলো—
সেন্ট্রাল ইন্স্যুরেন্স : ৯.৯৭%
মেঘনা সিমেন্ট : ৯.৯১%
ক্রিস্টাল ইন্স্যুরেন্স : ৯.৮৭%
জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ : ৯.৫২%
ইনটেক লিমিটেড : ৮.৮৯%
প্রাইম ইন্স্যুরেন্স : ৭.২৯%
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড : ৭.০৭%
লেনদেন বিশ্লেষণে দেখা যায়, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় বীমা খাতের আধিক্য বিনিয়োগকারীদের খাতে আগ্রহ বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জমির দলিল তুলতে কত টাকা লাগে? জেনে নিন খরচের হিসাব
- একই জমির মালিক দুইজন? সত্যতা যাচাই করবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- আজকের সোনার দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- OPPO Reno 17 Pro: লঞ্চ কবে, দাম কত ও কী থাকছে নতুন ফিচারে?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৮টি দেশের টাকার মান
- আজ প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- Pulsar F250-এ ২০ হাজার টাকা ছাড়, N160 ও 150-এ উপহার
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৯টি দেশের টাকার বিনিময় হার
- Yamaha FZS V5 Hybrid-এর দাম কত? ফিচার ও মাইলেজ জানুন