আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার, শীর্ষে রিপাবলিক ইন্সুরেন্স
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে দর বৃদ্ধির তালিকায় এগিয়ে ছিল বীমা ও ওষুধ খাতের কোম্পানিগুলো। দিন শেষে সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় শীর্ষস্থান দখল করে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
লেনদেনের তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের তুলনায় ৩ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এতে প্রতিষ্ঠানটি দিনের সর্বোচ্চ দর বৃদ্ধিকারী কোম্পানি হিসেবে স্থান পায়।
দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮৪ শতাংশ।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও ছিল:
বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি – ৯.৭৬%
কন্টিনেন্টাল ইন্সুরেন্স পিএলসি – ৯.৭২%
শাহজিবাজার পাওয়ার কোং লিমিটেড – ৯.৫৬%
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড – ৯.৩৯%
প্রগতি ইন্সুরেন্স লিমিটেড – ৮.৮৬%
আমান ফিড লিমিটেড – ৭.১৪%
মীর আক্তার হোসেন লিমিটেড – ৬.৯৪%
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিশেষ করে বীমা ও ফার্মাসিউটিক্যাল খাতের শেয়ারগুলোতে ক্রয়চাপ বাড়ায় এ খাতের কোম্পানিগুলো দিন শেষে দর বৃদ্ধির তালিকায় প্রাধান্য পেয়েছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো লাইভ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম নরওয়ে: জানুন ম্যাচের সময়সূচি ও পরিসংখান
- ৬২ ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ, সতর্ক ডিএসই
- চলছে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো লাইভ: সরাসরি দেখুন Live
- পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পে-মেসি এগিয়ে, হালান্ড মাত্র এক গোল দূরে
- তিন মাসে ৫ শর্ত পূরণ না করলে বন্ধ হতে পারে ৪ আর্থিক প্রতিষ্ঠান
- আজ স্পেন বনাম অস্ট্রিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড বঞ্চনায় ১০ ব্যাংক, হতাশ বিনিয়োগকারীরা
- বিনিয়োগ কাঠামোয় বড় পরিবর্তন আনছে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই লিজিং কোম্পানির দুর্বল আর্থিক চিত্র
- এলপিজির দামে বড় স্বস্তি, জানুন নতুন মূল্য তালিকা
- সূচকে সাময়িক সংশোধন, বাজারে ইতিবাচক ধারার প্রত্যাশা
- সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি