আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার, শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের মূল্য বেড়েছে। তালিকার শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থান দখল করে।
দ্বিতীয় স্থানে ছিল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, যার শেয়ারের দর বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। তৃতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানি হলো—
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি (৯.৭৬ শতাংশ বৃদ্ধি)
বেস্ট হোল্ডিংস পিএলসি (৯.৬৪ শতাংশ বৃদ্ধি)
প্রাইম ফাইনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৯.৬০ শতাংশ বৃদ্ধি)
ইনটেক লিমিটেড (৯.৩০ শতাংশ বৃদ্ধি)
রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড (৯.০৯ শতাংশ বৃদ্ধি)
টুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড (৯.০৯ শতাংশ বৃদ্ধি)
রেনেটা পিএলসি (৮.৭৪ শতাংশ বৃদ্ধি)
লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানি সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লে এ প্রবণতা সামনের দিনগুলোতে অব্যাহত থাকতে পারে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জমির দলিল তুলতে কত টাকা লাগে? জেনে নিন খরচের হিসাব
- একই জমির মালিক দুইজন? সত্যতা যাচাই করবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- আজকের সোনার দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- OPPO Reno 17 Pro: লঞ্চ কবে, দাম কত ও কী থাকছে নতুন ফিচারে?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৮টি দেশের টাকার মান
- আজ প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- Pulsar F250-এ ২০ হাজার টাকা ছাড়, N160 ও 150-এ উপহার
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৯টি দেশের টাকার বিনিময় হার
- Yamaha FZS V5 Hybrid-এর দাম কত? ফিচার ও মাইলেজ জানুন