Alamin Islam
Senior Reporter
শেয়ারবাজারে সফল বিনিয়োগের চাবিকাঠি: ডিএসই'র বিশেষ প্রশিক্ষণ কর্মশালা!
শেয়ারবাজারে সঠিক ও সুচিন্তিত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য মৌলিক বিশ্লেষণ, বিনিয়োগ কৌশল এবং আধুনিক টুলস সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যাবশ্যক। এই গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরে ডিএসই ট্রেনিং একাডেমী আয়োজিত ৪ দিনব্যাপী (২৫ আগস্ট-৩ সেপ্টেম্বর ২০২৫) "ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস এন্ড টুলস" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মশালার সমাপনী দিনে ডিএসই'র পরিচালক মিনহাজ মান্নান ইমন প্রধান অতিথির বক্তব্যে বলেন, "পুঁজিবাজার অন্য যেকোনো পেশার মতো নয়। এখানে ভুল বিনিয়োগ আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এই প্রশিক্ষণ কর্মশালায় অর্জিত জ্ঞান যদি আপনারা নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করতে পারেন, তবে তা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি সাধনে সহায়ক হবে।" তিনি ফান্ডামেন্টাল এনালাইসিস, বিনিয়োগ কৌশল ও টুলসের পারস্পরিক সম্পর্ক এবং গুরুত্বের ওপর জোর দেন। এ সময় সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এ. কে. এম ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
মিনহাজ মান্নান ইমন আরও বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ সবসময় বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। "আমাদের মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, আধুনিক ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তোলা, যেখানে বিনিয়োগকারীরা আস্থা ও নিরাপত্তার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। আমি বিশ্বাস করি, এখানে অর্জিত জ্ঞান আপনাদেরকে একজন দায়িত্বশীল ও সচেতন বিনিয়োগকারী হতে সহায়তা করবে," তিনি যোগ করেন। দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বিষয়গুলোর গুরুত্ব অপরিসীম বলেও তিনি মন্তব্য করেন।
৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল মামুন হাসান, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের হেড অব ইক্যুইটি রিসার্চ তানি কুমার রয়, সিএফএ, শান্তা সিকিউরিটিজ লিমিটেড-এর হেড অব রিসার্চ স্ট্রাটেজিক প্ল্যানিং এস এম গালিবুর রহমান, সিএফএ এবং সিটি ব্রোকারেজ লিমিটেড এর হেড অব রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এ. কে. এম ফজলে রাব্বি। প্রশিক্ষকবৃন্দ ম্যাক্রো এনালাইসিস, কোম্পানি এনালাইসিস, ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক এন্ড ইন্ডাস্ট্রি এনালাইসিস এবং ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল মেথড ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, যা অংশগ্রহণকারীদের কাছে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মশালা বিনিয়োগকারীদের পুঁজিবাজার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে ডিএসই আশা প্রকাশ করেছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬)
- টি-টোয়েন্টি বিশ্বকাপ-আয়ারল্যান্ড বনাম পাকিস্তান: বন্ধ ম্যাচ
- ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ রেজাল্ট কবে দিবে
- earthquake bangladesh: ২০ মিনিটে ২ বার ভূমিকম্পেকাঁপল বাংলাদেশ
- কিডনি বিকল হওয়ার ঝুঁকি কমাবে আপনার রান্নাঘরের এই সাধারণ খাবারগুলো
- চলছে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শবে বরাতেও আল্লাহ যে ৬ ধরনের মানুষদের ক্ষমা করবেন না
- আইপিএল ও বিশ্বকাপ বয়কট: মুস্তাফিজের ৩ শব্দের জবাবে অবাক সালাউদ্দিন
- নেপালকে উড়িয়ে অপরাজিত ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ যে দল
- স্টাম্পিং ও রানআউটে বড় পরিবর্তন: ক্রিকেটে আসছে নতুন একগুচ্ছ আইন
- earthquake today: ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ,উৎপত্তিস্থল কোথায় ও মাত্রা কত
- চলছে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: প্রথম গোল, সরাসরি দেখুন Live
- আজকের সৌদি রিয়াল রেট (৩ ফেব্রুয়ারি ২০২৬)
- রুদ্ধশ্বাস জয়ে সেমিতে বার্সেলোনা, টানা ৪ ম্যাচে গোল ইয়ামালের