Alamin Islam
Senior Reporter
রুদ্ধশ্বাস জয়ে সেমিতে বার্সেলোনা, টানা ৪ ম্যাচে গোল ইয়ামালের
রিয়াল মাদ্রিদকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে যারা হৈচৈ ফেলে দিয়েছিল, সেই আলবাসেতকে তাদের ঘরের মাঠে এবার বেশ ভুগতে হলো বার্সেলোনার কাছে। স্নায়ুচাপের এক শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ২-১ ব্যবধানের জয় নিয়ে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লামিনে ইয়ামাল ও রোনাল্ড আরাউহোর গোলে জয় নিশ্চিত হলেও ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে কাতালানদের।
ইয়ামালের দাপট ও বার্সার আধিপত্য
মঙ্গলবার দিবাগত রাতে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় বার্সেলোনা। পুরো ম্যাচে ৭২ শতাংশ সময় বল পায়ে রাখা বার্সা মোট ১৬টি আক্রমণ চালায়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম সুযোগটি আসে মার্কাস রাশফোর্ডের সামনে। তবে এই ইংলিশ ফরোয়ার্ডের নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। রাশফোর্ড বেশ কিছু সুযোগ তৈরি করলেও বারবারই ফিনিশিংয়ের অভাব ফুটে ওঠে।
অবশেষে ম্যাচের ৩৯ মিনিটে ডেডলক ভাঙেন ফর্মের তুঙ্গে থাকা ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল। রাশফোর্ড ও ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে বল পেয়ে চমৎকার এক ভলিতে লক্ষ্যভেদ করেন এই তরুণ তুর্কি। এ নিয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন ইয়ামাল। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও দানি ওলমোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
আরাউহোর গোল ও লেভানদোভস্কির হতাশা
দ্বিতীয়ার্ধের শুরুতে আলবাসেত পাল্টা আক্রমণের চেষ্টা করলেও বার্সার রক্ষণে ফাটল ধরাতে পারেনি। উল্টো ৫৬ মিনিটে বার্সেলোনার লিড দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো। কর্নার থেকে আসা বলে নিখুঁত হেডে বল জালে পাঠান উরুগুইয়ান এই ডিফেন্ডার। এটি চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে তার তৃতীয় গোল। ম্যাচের বাকি সময় রবার্ট লেভানদোভস্কি বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল না পাওয়ায় ব্যক্তিগত হতাশায় পুড়তে হয় তাকে।
শেষ মুহূর্তের নাটকীয়তা
ম্যাচের শেষ দিকে নাটকীয়তা চরমে ওঠে। ৮৩ মিনিটে আলবাসেত বার্সার জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। তবে ৮৭ মিনিটে আর ভুল করেনি স্বাগতিকরা। হাভিয়ের মোরেনোর জোরালো হেড পরাস্ত করে বার্সা গোলরক্ষককে, ব্যবধান দাঁড়ায় ২-১।
নির্ধারিত সময় শেষে ইনজুরি টাইমে ফেররান তোরেস বার্সার হয়ে তৃতীয় গোলটি করলেও সেটিও অফসাইডে বাতিল হয়। শেষ মুহূর্তে সমতা ফেরানোর দারুণ এক সুযোগ পায় আলবাসেত, কিন্তু গোললাইন থেকে অবিশ্বাস্য এক সেভ করে দলের জয় নিশ্চিত করেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া। ফলে ঘাম ঝরানো জয় নিয়েই সেমিফাইনালের টিকিট কাটে বার্সেলোনা।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম