সিপিএল: অ্যান্টিগার থ্রিল জয়, সাকিব আল হাসানের হতাশাজনক দিন
ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) এক রোমাঞ্চকর ম্যাচে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স বার্বাডোজ রয়্যালসকে ৪ উইকেটে পরাজিত করেছে। কিংস্টন ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে, বার্বাডোজের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যান্টিগা শেষ ওভারে ১২ এবং শেষ বলে ২ রানের সমীকরণ মিলিয়ে জয় ছিনিয়ে নেয়। তবে এই জয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট ও বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সাকিবের দল অ্যান্টিগা। বার্বাডোজের ওপেনিং জুটি শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ১১.২ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ৯১ রান। ওপেনার কুইন্টন ডি কক ২৮ বলে ২৭ রানের তুলনামূলক ধীরগতির ইনিংস খেললেও, অপর ওপেনার ব্রেন্ডন কিং ছিলেন রুদ্রমূর্তিতে।
এরপর শেরফান রাদারফোর্ডের সাথে মিলে ৭৩ রানের মূল্যবান জুটি গড়েন কিং। রাদারফোর্ড ১৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৯ রান করে আউট হন। এরপর দ্রুতই রভম্যান পাওয়েল (৩) ও রাসি ভ্যান ডার ডুসেন (০) সাজঘরে ফেরেন। শেষদিকে ক্রিস গ্রিন ৬ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলে দলের রান বাড়ান।
তবে ব্রেন্ডন কিং ৬৫ বলে ৪টি চার ও ৭টি ছক্কায় অপরাজিত ৯৮ রান করলেও, মাত্র ২ রানের জন্য শতক পূর্ণ করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তার ইনিংসে ভর করে বার্বাডোজ ৪ উইকেটে ১৮৭ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।
অ্যান্টিগার বোলারদের মধ্যে সালমান ইরশাদ তার ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা পারফরম্যান্স দেখান। এছাড়া ওবেদ ম্যাককয় নেন একটি উইকেট। তবে সাকিব আল হাসান তার ৩ ওভারে ৩৩ রান দিয়ে কোনো উইকেট পাননি।জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যান্টিগাকে দারুণ সূচনা এনে দেন আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস।
৪.২ ওভারেই ৪৫ রান যোগ করেন তারা। জাঙ্গু ১৪ বলে ২৩ রান করে আউট হওয়ার পর, করিমা গোরও দ্রুত বিদায় নেন। কিন্তু উইকেটরক্ষক-ব্যাটসম্যান গুস একাই প্রতিরোধ গড়ে তোলেন। তিনি শেষ পর্যন্ত ৮৫ রানে অপরাজিত থেকে অ্যান্টিগার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
গুসের ৫৩ বলের ঝলমলে ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। এছাড়া কেভিন উইকম্যান ২১ বলে ২৬, ইমাদ ওয়াসিম ১১ বলে ১৭ এবং সাকিব আল হাসান ১২ বলে ১৫ রান করে দলের জয়ে অবদান রাখেন। বার্বাডোজের হয়ে ড্যানিয়েল স্যামস ৩টি উইকেট লাভ করেন।
এই জয়ের পর ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সাকিব-ইমাদদের অ্যান্টিগা লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। ৮ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স যথাক্রমে শীর্ষ দুইয়ে রয়েছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম