Alamin Islam
Senior Reporter
সাফ চ্যাম্পিয়নশিপ-চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে জয় পেলেই ফাইনাল নিশ্চিত করবে। কিছুক্ষণ পরেই শুরু হতে যাওয়া এই ম্যাচটি নিয়ে ফুটবল প্রেমীদের মাঝে বইছে টানটান উত্তেজনা।
আজ ২রা ফেব্রুয়ারি, নেপালের পোখারা রঙ্গশালায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১৫ মিনিটে বল মাঠে গড়াবে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখা এবং এক ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কাটার লক্ষ্যে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।
যেভাবে সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
বাংলাদেশ ও ভারতের এই রোমাঞ্চকর লড়াইটি সরাসরি উপভোগ করা যাবে অনলাইনে। আপনি যদি মোবাইলে বা কম্পিউটারে লাইভ দেখতে চান, তবে ইউটিউবে 'Sportzworkz' লিখে সার্চ করে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।
এছাড়াও ফুটবল ভক্তদের জন্য সহজ সমাধান দিচ্ছে 24updatenews.com। এদিক-ওদিক না খুঁজে নিরবিচ্ছিন্নভাবে এবং কম এমবি খরচে হাই-কোয়ালিটি স্ট্রিমিং দেখতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। আপনার অভিজ্ঞতাকে আনন্দদায়ক করতে আমরা সরাসরি লাইভ দেখার ব্যবস্থা করেছি।
লড়াইটি কেন গুরুত্বপূর্ণ?
টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে বর্তমানে ১ ম্যাচে ৩ পয়েন্ট এবং +১২ গোল ব্যবধান নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। অন্যদিকে, সমান ম্যাচে ৩ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আজকের ম্যাচে যারা জয় পাবে, তারাই এককভাবে টেবিলের শীর্ষে উঠে আসবে এবং ফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে।
মাঠের অবস্থা নিয়ে কোচের উদ্বেগ
ম্যাচ শুরুর আগে মাঠের কন্ডিশন নিয়ে বেশ চিন্তিত বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার। ভুটানের বিপক্ষে বড় জয় পেলেও পোখারা রঙ্গশালার মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "এই মাঠ ফুটবল খেলার জন্য একদমই উপযুক্ত নয়। ঘাস না থাকায় কৃত্রিম স্প্রে করে মাঠ সবুজ দেখানো হয়েছে, যা খেলোয়াড়দের জন্য বিভ্রান্তিকর। এছাড়া মাঠের অবস্থা এবড়োখেবড়ো হওয়ার কারণে বলের গতি ও বাউন্স নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।"
তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেদের সেরাটা দিয়ে ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে মরিয়া বাংলাদেশের মেয়েরা।
একনজরে পয়েন্ট টেবিল:
১. বাংলাদেশ: ১ ম্যাচ, ৩ পয়েন্ট (গোল ব্যবধান +১২)
২. ভারত: ১ ম্যাচ, ৩ পয়েন্ট (গোল ব্যবধান +১)
৩. নেপাল: ১ ম্যাচ, ০ পয়েন্ট
৪. ভুটান: ১ ম্যাচ, ০ পয়েন্ট
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার এই লড়াইয়ে বাংলাদেশের প্রতিটি ম্যাচ এবং খেলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। গুগলে গিয়ে 24updatenews লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটের স্পোর্টস ক্যাটাগরিতে নিয়মিত চোখ রাখুন। এছাড়া খেলার সব খবরাখবর দ্রুত পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।
খেলাটি সরাসরি দেখতে এখানেক্লিককরুন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- জমির খতিয়ান অনলাইনে বের করার নিয়ম, ঘরে বসেই দেখুন
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার বিনিময় হার
- OPPO Find X10 Pro Max: স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের তারিখ