যে ১১ খাত পাল্টে দিল বাজারের চালচিত্র: আপনার পোর্টফোলিওতে কোনটি আছে?
আজ রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি লেনদেনেও সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। গত এক বছরের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিএসইতে। এর আগে গত ২০২৪ সালের ১১ আগস্ট ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছিল। আজকের এই বিশাল লেনদেনের নেপথ্যে ছিল ১১টি খাতের শেয়ার, এমনটাই জানিয়েছে আমার স্টক সূত্র।
যে ১১টি খাত আজকের এই রেকর্ড লেনদেনে মুখ্য ভূমিকা পালন করেছে, সেগুলো হলো- প্রকৌশল, লাইফ ইন্স্যুরেন্স, বস্ত্র, জেনারেল ইন্স্যুরেন্স, খাদ্য ও আনুষঙ্গিক, বিবিধ, আর্থিক, টেলিকমিউনিকেশন, মিউচ্যুয়াল ফান্ড, সিরামিকস এবং সিমেন্ট।
লেনদেনের পরিমাণ বিশ্লেষণে দেখা যায়, প্রকৌশল খাত এদিন সবচেয়ে বেশি সক্রিয় ছিল। এই খাতে আজ ১৫৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি ২০ লাখ টাকা বেশি।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। এই খাতে আজ ১৪২ কোটি ২৭ লাখ টাকা হাতবদল হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪৩ কোটি ৮৯ লাখ টাকা বেশি।
বস্ত্র খাত ছিল তৃতীয় স্থানে, যেখানে ১৪১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই খাতটিও আগের দিনের চেয়ে ২১ কোটি ২০ লাখ টাকা বেশি লেনদেন দেখেছে।
এছাড়াও, অন্যান্য খাতগুলোর মধ্যে জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১১৭ কোটি টাকা, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৮১ কোটি ৬০ লাখ টাকা, বিবিধ খাতে ৮১ লাখ ৫০ লাখ টাকা, আর্থিক খাতে ৫৯ কোটি ৩০ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ৪৭ কোটি টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩২ কোটি ৪৬ লাখ টাকা, সিরামিক খাতে ২২ কোটি ২৮ লাখ টাকা এবং সিমেন্ট খাতে ১১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজকের এই রেকর্ড লেনদেন শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এবং সামগ্রিকভাবে বাজারের ইতিবাচক প্রবণতাকে তুলে ধরছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর