Alamin Islam
Senior Reporter
ডাকসু নির্বাচন ফলাফল: আনুষ্ঠানিক ফলাফল ইস্যুতে এইমাত্র যা জানা গেল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে যখন চলছে টানটান উত্তেজনাপূর্ণ ভোট গণনা, তখন বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরি সিনেট ভবন পরিণত হয়েছে এক জনসমুদ্রে। শত শত শিক্ষার্থী, প্রার্থী এবং গণমাধ্যমকর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ফলাফলের জন্য, যা ঘোষণা হওয়ার কথা রয়েছে এখানেই।
সিনেট ভবন থেকে সময় নিউজের প্রতিবেদক জানিয়েছেন, ভবনটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, বাইরেও অসংখ্য মানুষ অপেক্ষা করছেন। শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং মাঝে মাঝে স্লোগানও শোনা যাচ্ছে।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার খবর পাওয়া যায়নি। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন জানিয়েছেন, রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে, তবে সঠিক সময় এখনই জানানো সম্ভব হচ্ছে না।
এদিকে, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগ-পাল্টা অভিযোগে ক্যাম্পাসে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিতর্ক ও উত্তেজনা:
ভোট গণনার শুরুতেই বিতর্কের সূত্রপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে। ছাত্রশিবির মনোনীত ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম ভোট গণনার সময় কেন্দ্রে ঢুকে পড়লে পোলিং এজেন্টদের চাপে তাকে বের করে দেওয়া হলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।
সাদিকের কেন্দ্রে ঢোকার খবর পেয়ে টিএসসি কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল। তাকে বাধা দেওয়া হলে সেখানে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় এবং ভোট গণনাও কিছুক্ষণের জন্য স্থগিত থাকে।
এছাড়া, এলইডি লাইট বন্ধ থাকার কারণে কার্জন হল এবং উদয়ন স্কুলেও ভোট গণনা কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়, যা অবশ্য দ্রুতই ঠিক হয়ে যায়।
কারচুপির অভিযোগ ও প্রতিবাদ:
ভোট কারচুপি এবং নির্বাচনে বিশেষ পক্ষকে সুবিধা দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছে ছাত্রদল। এ নিয়ে সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে ঢাবি এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
ভোট গণনা চলমান থাকা অবস্থায়ই রাত ৮টার সময় শামসুন্নাহার হল এবং ইউল্যাব কেন্দ্রের সামনে গিয়ে স্লোগান দেন ছাত্রদল মনোনীত প্রার্থীরা। এ সময় তারা ক্যাম্পাসে মিছিলও করেন এবং ‘প্রশাসন ভোট চোর’ বলেও স্লোগান দেন।
একই সময়ে টিএসসিতে ভোট কারচুপি এবং প্রশাসনের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থী আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার। অনিয়ম এবং কারচুপির অভিযোগ করেছেন বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসুও।
নিরাপত্তা জোরদার:
ফলাফল ঘোষণার আগেই পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিকেল থেকেই ক্যাম্পাস এলাকায় জড়ো হতে শুরু করেন জামায়াত-শিবির ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
রাত আটটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, ফলাফল ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশসহ অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এখন সবার চোখ সিনেট ভবনের দিকে, যেখানে কিছুক্ষণের মধ্যেই হয়তো বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হবে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- খতিয়ানে নিজের নাম আছে কি না দেখবেন যেভাবে, জানুন সহজ পদ্ধতি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া: ১১ গোলের ম্যাচ শেষ, জানুন ফলাফল
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- vivo X500 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- HONOR Magic9 Pro Max: দাম, ক্যামেরা, ব্যাটারি ও স্পেসিফিকেশন
- আবহাওয়ার খবর: ৬০ কিমি বেগে হাওয়ার শঙ্কা, ৩ বন্দরে সংকেত