আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি, শীর্ষে হামি ইন্ডাস্ট্রিজ
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসইর দৈনিক বাজার প্রতিবেদনে দেখা যায়, দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম আগের দিনের তুলনায় ১০ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। ফলে শীর্ষ অবস্থান দখল করে হামি ইন্ডাস্ট্রিজ।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লি.। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৬০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স পিএলসি শেয়ারের দর বেড়েছে একই অঙ্কে—১ টাকা ৯০ পয়সা বা ৮.৮৮ শতাংশ।
এ ছাড়া শীর্ষ দশে স্থান পাওয়া অন্যান্য কোম্পানি হলো—
রূপালি লাইফ ইন্সুরেন্স লি. – ৮.৬১% বৃদ্ধি
সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান – ৮.৪০% বৃদ্ধি
সামিট এলায়েন্স পোর্ট লি. – ৮.২৮% বৃদ্ধি
দুলামিয়া কটন স্পিনিং মিলস লি. – ৮.২১% বৃদ্ধি
সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড – ৭.৭৮% বৃদ্ধি
অলটেক্স ইন্ডাষ্ট্রিজ লি. – ৭.৭৫% বৃদ্ধি
জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লি. – ৭.০৫% বৃদ্ধি
বাজারসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে কিছু শেয়ারে বিনিয়োগকারীদের নতুন আগ্রহ তৈরি হয়েছে। এর পাশাপাশি সম্ভাব্য লভ্যাংশ প্রত্যাশা ও বাজারে ইতিবাচক মনোভাব শেয়ারের দামে প্রভাব ফেলেছে।
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম