MD. Razib Ali
Senior Reporter
বিনিয়োগকারী সতর্ক! ৮ কোম্পানির প্রভাবে শেয়ারবাজারে ধস
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। প্রভাবশালী আটটি কোম্পানির শেয়ারের মূল্যহ্রাসের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৮.৩৫ পয়েন্টে নেমে এসেছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী, এই আট কোম্পানি এককভাবে সূচক থেকে ২০ পয়েন্টের বেশি বিয়োগ করেছে।
যে আটটি কোম্পানি আজকের পতনের মূল হোতা ছিল, সেগুলোর মধ্যে রয়েছে – ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, রবি আজিয়াটা, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক এবং বিএটিবিসি।
পতনে নেতৃত্ব দেওয়া কোম্পানিগুলোর পারফরম্যান্স:
ব্র্যাক ব্যাংক: আজকের পতনে ব্র্যাক ব্যাংক সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, যা ডিএসইর সূচক থেকে প্রায় ৮ পয়েন্ট বিয়োগ করেছে। ব্যাংকটির শেয়ার দর আজ ২ টাকা বা ২.৭২ শতাংশ কমে ৭১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। দিনব্যাপী ৭১ টাকা ১০ পয়সা থেকে ৭৪ টাকার মধ্যে ওঠানামা করে, ব্যাংকটির মোট ৫ কোটি ১৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বেক্সিমকো ফার্মা: দ্বিতীয় সর্বোচ্চ প্রভাব ফেলেছে বেক্সিমকো ফার্মা, যারা সূচক থেকে ৩ পয়েন্টের বেশি মাইনাস করেছে। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ২.৩১ শতাংশ কমে ১২২ টাকা ৯০ পয়সায় শেষ হয়েছে। লেনদেন চলাকালীন শেয়ারের দর ১২১ টাকা ৯০ পয়সা থেকে ১২৬ টাকা ৯০ পয়সার মধ্যে ছিল। দিন শেষে বেক্সিমকো ফার্মার ৪ কোটি ২৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি ব্যাংক: সিটি ব্যাংক সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট বিয়োগ করে তৃতীয় সর্বোচ্চ পতনে অবদান রেখেছে। ব্যাংকটির শেয়ার দর ৬০ পয়সা বা ২.২৬ শতাংশ কমে ২৬ টাকায় দাঁড়িয়েছে। ২৫ টাকা ৯০ পয়সা থেকে ২৭ টাকার মধ্যে ওঠানামা করা এই শেয়ারের মোট ১৩ কোটি ৭৮ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া, সোস্যাল ইসলামী ব্যাংক এবং রবি আজিয়াটা প্রতিটি প্রায় ২ পয়েন্ট করে সূচক থেকে মাইনাস করেছে। ইসলামী ব্যাংক ১ পয়েন্টের বেশি, প্রাইম ব্যাংক ১ পয়েন্ট এবং বিএটিবিসি ১ পয়েন্ট করে সূচক কমিয়ে দিয়েছে।
এই আট কোম্পানির শেয়ারের দরপতনে আজকের দিনে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে, যা সামগ্রিক সূচকের পতনের মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজার কেলেঙ্কারির মধ্যেই সাকিবের বাড়িতে আগুন
- দুই মিনিটের রাস্তা পেরোতেই লাগল ১৫ মিনিট, বাঁচানো গেল না সেই নবজাতককে
- আজ দেশের বাজারে সোনার নতুন দাম
- সৌদিতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় রূপান্তরের আসল নিয়ম
- বিল নিয়ে ফেসবুকে ঝড় তুললেন আজহারি, জবাব দিল বিদ্যুৎ বিভাগ
- আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা
- লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের নতুন পরিকল্পনা
- বাংলাদেশ নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয়
- ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি
- ২ লাখ মানুষ অপেক্ষায়, কিন্তু দেখা গেল না শেখ হাসিনাকে! এরপর যা ঘটল...
- আগামীকালই স্পষ্ট হবে এসএসসি ফল প্রকাশের তারিখ
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড
- শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের
- ৬ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম