Alamin Islam
Senior Reporter
টানা দুই বছর ডিভিডেন্ডহীন তিন বস্ত্র কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য এখন পর্যন্ত ৩১টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে এর মধ্যে সাফকো স্পিনিং মিলস, জুট স্পিনার্স এবং স্টাইলক্র্যাফ্ট লিমিটেড টানা দ্বিতীয় বছরেও শেয়ারহোল্ডারদের কোনো প্রকার ডিভিডেন্ড দিতে পারেনি।
সাফকো স্পিনিং
সাফকো স্পিনিং মিলস লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ৭ টাকা ৫২ পয়সা লোকসান করেছে, যা আগের বছরে ছিল ১২ টাকা ৯৭ পয়সা।
ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৫ পয়সা, আর প্রতি শেয়ারে নিট দায় এখন ৪ টাকা ৫০ পয়সা।
জুট স্পিনার্স
জুট স্পিনার্সও দ্বিতীয় বছরের মতো ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়েছে।
২০২৫ অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ৩৬ টাকা ৩২ পয়সা লোকসান করেছে, আগের বছর যা ছিল ৬৪ টাকা ৪৫ পয়সা।
ক্যাশ ফ্লো মাইনাস ২ টাকা ৪২ পয়সা, আর নিট দায় বেড়ে দাঁড়িয়েছে ৬২৪ টাকা ১৯ পয়সা।
স্টাইলক্র্যাফ্ট
স্টাইলক্র্যাফ্ট লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্যও ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরে ১ টাকা ৮ পয়সা লোকসান করেছে, যেখানে আগের বছর ছিল ৬ টাকা ৩২ পয়সা ইপিএস।
তবে ক্যাশ ফ্লো ইতিবাচক হয়েছে — ১ টাকা ৮২ পয়সা, এবং প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য এখন ৪ টাকা ৬২ পয়সা।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম