MD. Razib Ali
Senior Reporter
শিক্ষকদের জন্য বড় সূখবর
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) প্রক্রিয়ায় কারিগরি জটিলতা বা তথ্যের অসঙ্গতির কারণে যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আর্থিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাদের পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (৩১ জানুয়ারি) অধিদপ্তরের ইএমআইএস (EMIS) সেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুল-কলেজের এমপিও সুবিধা ইএফটির মাধ্যমে প্রদান শুরু হওয়ার পর ডাটাবেজে তথ্যের গরমিল থাকায় অনেক শিক্ষকের পবিত্র ঈদ ও নববর্ষের বোনাস আটকে যায়। এই সমস্যা নিরসনে ইএমআইএস পোর্টালে এখন ‘ইএফটি বিল সাবমিট’ অপশনটি উন্মুক্ত করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীদের অনতিবিলম্বে এই বিকল্প ব্যবহার করে তাদের অনাদায়ী উৎসব ভাতার আবেদন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
মাউশির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধুমাত্র বোনাস নয়, ইএফটি জটিলতায় যদি কারো এক বা একাধিক মাসের নিয়মিত বেতন বকেয়া থেকে থাকে, তবে তারাও এই সুযোগের আওতায় আসবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি মাসের জন্য পৃথকভাবে বকেয়া বিল অনলাইনে দাখিল করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের ন্যায্য পাওনা পৌঁছে দিতেই এই বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- খতিয়ানে নিজের নাম আছে কি না দেখবেন যেভাবে, জানুন সহজ পদ্ধতি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- vivo X500 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারি
- আবহাওয়ার খবর: ৬০ কিমি বেগে হাওয়ার শঙ্কা, ৩ বন্দরে সংকেত
- বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- HONOR Magic9 Pro Max: দাম, ক্যামেরা, ব্যাটারি ও স্পেসিফিকেশন
- আজকের সৌদি রিয়াল রেট (৩০ সেপ্টেম্বর ২০২৬)