ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিদের জন্য ইউরোপে বিনা খরচে মাস্টার্সের সুযোগ

স্নাতক শেষ করে ইউরোপে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, এমন শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির সুযোগ। ইরাসমাস মুন্ডুস ইমিনেন্ট স্কলারশিপ-২০২৭-এর আওতায় নির্বাচিত হলে ইউরোপের অন্তত দুটি বা তার বেশি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। এ কর্মসূচিতে টিউশন ফি দিতে হবে না; পাশাপাশি প্রতি মাসে পাওয়া যাবে ১ হাজার ৪০০ ইউরো। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১ মার্চ ২০২৭।

ইউরোপীয় ইউনিয়ন পরিচালিত এই বৃত্তি কর্মসূচিতে শুধু পড়াশোনার খরচ নয়, স্বাস্থ্যবিমা, ভ্রমণ ও ভিসার ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। জীবনযাত্রার খরচের জন্যও শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি দেওয়া হবে।

কোন বিষয়ে স্নাতক হলে আবেদন করা যাবে

ইমিনেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে নির্দিষ্ট কয়েকটি বিষয়ের একটিতে। বিষয়গুলো হলো—

ইইইই

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

ফিজিকস

ম্যাটেরিয়াল সায়েন্স

কম্পিউটার সায়েন্স

সংশ্লিষ্ট বিষয়

শুধু স্নাতক ডিগ্রি থাকলেই হবে না, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দেওয়ারও নির্দিষ্ট সময়সীমা রয়েছে। ২০২৭ সালের ১ আগস্টের মধ্যে স্নাতকের সার্টিফিকেট ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

এ ছাড়া সেপ্টেম্বর বা অক্টোবরে গ্রিসে শুরু হতে যাওয়া প্রোগ্রামে অংশ নেওয়ার সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতাও আবেদনের অন্যতম শর্ত।

বৃত্তিতে মিলবে যেসব আর্থিক সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বৃত্তির আওতায় কয়েকটি খরচ বহন করা হবে। এর মধ্যে রয়েছে—

টিউশন ফি: সম্পূর্ণ মওকুফ।

মাসিক বৃত্তি: প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো।

স্বাস্থ্য সুরক্ষা: স্বাস্থ্যবিমা।

যাতায়াত ও ভিসা: ভ্রমণ এবং ভিসার খরচ।

জীবনযাপন: দৈনন্দিন ব্যয়ের জন্য মাসিক উপবৃত্তি।

একাধিক ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

ইরাসমাস মুন্ডুস ইউরোপীয় ইউনিয়নের পরিচালিত একটি বিশ্বস্বীকৃত ও মর্যাদাপূর্ণ বৃত্তি কর্মসূচি। এর অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমন্বিত মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ পান। একটি প্রোগ্রামের অংশ হিসেবে একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগও রয়েছে।

ইমিনেন্ট স্কলারশিপ-২০২৭-এর নির্বাচিত শিক্ষার্থীরাও ইউরোপের অন্তত দুটি বা তার বেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন।

আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রস্তুত রাখতে হবে

অনলাইনে আবেদন করার সময় কয়েক ধরনের শিক্ষাগত ও ব্যক্তিগত নথি প্রয়োজন হবে। আবেদনকারীদের প্রস্তুত রাখতে হবে—

১. একাডেমিক ট্রান্সক্রিপ্ট

২. মোটিভেশনাল লেটার

৩. সুপারিশপত্র

৪. স্টেটমেন্ট অব পারপাস

৫. সিভি

৬. পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র

৭. ইংরেজি দক্ষতার সনদ

আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ মার্চ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপদ্ধতি, বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট আবেদন পোর্টালে দেওয়া রয়েছে।

আবেদনের শেষ তারিখ ১ মার্চ ২০২৭। আবেদন করার আগে যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্রের শর্ত মিলিয়ে নেওয়া প্রয়োজন।

পাঠকের সাধারণ প্রশ্ন ও উত্তর

১. ইরাসমাস মুন্ডুস ইমিনেন্ট স্কলারশিপে বাংলাদেশিরা আবেদন করতে পারবেন?

হ্যাঁ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

২. এই বৃত্তিতে মাসে কত ইউরো পাওয়া যাবে?

নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো দেওয়া হবে।

৩. কোন কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে?

ইইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৪. বৃত্তির আওতায় কোন কোন খরচ বহন করা হবে?

সম্পূর্ণ টিউশন ফি, স্বাস্থ্যবিমা, ভ্রমণ ও ভিসার খরচ দেওয়া হবে। এ ছাড়া জীবনযাত্রার ব্যয়ের জন্য মাসিক উপবৃত্তি পাওয়া যাবে।

৫. আবেদনের শেষ তারিখ কবে?

ইরাসমাস মুন্ডুস ইমিনেন্ট স্কলারশিপ-২০২৭-এর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১ মার্চ ২০২৭।

আল-মামুন/

সবচেয়ে বেশি পড়া

শিক্ষাের আরও খবর

সব খবর