সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছে। ২৯টি কোম্পানির শেয়ার হাতবদল হয়েছে, মোট ৬৫ বার।
লেনদেনের পরিমাণে শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস (৬ কোটি ৭৩ লাখ টাকা), ব্র্যাক ব্যাংক (৪ কোটি ৯০ লাখ টাকা), সোনারগাঁও টেক্সটাইলস (৪ কোটি ২ লাখ টাকা), বাংলাদেশ ল্যাম্পস (১ কোটি ৪৬ লাখ টাকা) এবং মালেক স্পিনিং মিলস (৭৭ লাখ টাকা)।












