অদম্য টি-টোয়েন্টি কাপ: চলছে দুরন্ত বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
মাঠের লড়াইয়ে মুখোমুখি বিসিবির বিশেষ টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’-এর দুই শক্তিশালী দল ধূমকেতু একাদশ ও দুর্বার একাদশ। আসরের দ্বিতীয় এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে দুর্বার।
টুর্নামেন্টের প্রেক্ষাপট ও মাহাত্ম্য
বাংলাদেশ দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বিসিবি আয়োজন করেছে ৫ দিনের এই সংক্ষিপ্ত টুর্নামেন্ট। জাতীয় দলের আদলে গড়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ এখন আলোচনার কেন্দ্রে। বিশ্বকাপের এই বিরতিতে ক্রিকেটারদের নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় মঞ্চ এটি।
ধূমকেতুর দাপট বনাম দুর্বারের শুরু
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুরন্ত একাদশকে ৬ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ধূমকেতু একাদশ। আজকের ম্যাচে জয় পেলেই তারা সরাসরি প্রতিযোগিতার ফাইনালে এক পা দিয়ে রাখবে। তবে পরাজয় আসলেও তাদের সামনে পরবর্তী সুযোগ থাকবে। অন্যদিকে, নাজমুল হোসেন শান্তর অধীনে আজই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে দুর্বার একাদশ। জয় দিয়ে আসর শুরু করতে মরিয়া তারা।
মাঠে নামা দুই দলের শক্তি: একনজরে একাদশ
ধূমকেতু একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৈয়দ খালেদ আহমেদ।
সরাসরি দেখতে এখানেক্লিক করুন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক