Alamin Islam
Senior Reporter
চলছে পিএসএল ২০২৬ নিলাম: শেষ হলো মিরাজের নিলাম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে সূচিত হলো এক নতুন অধ্যায়। প্রথাগত ড্রাফট পদ্ধতি সরিয়ে প্রথমবারের মতো খেলোয়াড় নিলামের (Auction) আয়োজন করেছে পিসিবি। লাহোরের এক্সপো সেন্টারে আয়োজিত পিএসএল সিজন ১১-এর এই নিলামে দেশি-বিদেশি তারকাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে চলছে তুমুল লড়াই।
নিলামের শুরুতেই আকর্ষণের কেন্দ্রে ছিলেন পাকিস্তানের গতিতারকা হারিস রউফ। ৪.২ কোটি রুপি ভিত্তি মূল্যের এই পেসারকে নিয়ে লড়াই শেষে ৭.৬ কোটি রুপিতে তাকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।
নিলামের বড় চমক ও শীর্ষ কেনাবেচা
নিলামের প্রথম খেলোয়াড় হিসেবে টেবিলে ওঠেন ফাহিম আশরাফ। ৪.২ কোটি রুপি ভিত্তি মূল্যের এই অলরাউন্ডারকে ৮.৫ কোটি রুপিতে নিশ্চিত করেছে ইসলামাবাদ ইউনাইটেড। অন্যদিকে, অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যে দীর্ঘ লড়াই চলে। শেষ পর্যন্ত ৭.৯ কোটি রুপিতে করাচি কিংস তাদের স্কোয়াডে নেয় ওয়ার্নারকে।
এছাড়া রাইলি রুশোকে ৫.৫৫ কোটি রুপিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং মোহাম্মদ আলীকে ২.১৫ কোটি রুপিতে কিনে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমান। শিয়ালকোট স্ট্যালিয়নস তাদের প্রথম খেলোয়াড় হিসেবে জাহানজাইব সুলতানকে ৬০ লাখ রুপিতে দলে নিয়েছে।
অবিক্রিত একঝাঁক তারকা
নিলামের প্রথম ভাগে বড় চমক ছিল বেশ কিছু তারকা খেলোয়াড়ের দল না পাওয়া। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। মিরাজ ছাড়াও প্রথম দফায় অবিক্রিত থেকেছেন ইমাদ ওয়াসিম, কলিন মুনরো, ক্রিস জর্ডান, কাইল মেয়ার্স এবং ইহসানুল্লাহর মতো ক্রিকেটাররা।
বাজেট ও ফ্র্যাঞ্চাইজি সমীকরণ
পিএসএল ১১-এর জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মোট বাজেট বরাদ্দ করা হয়েছে ৪৫ কোটি রুপি। এর বাইরে সরাসরি চুক্তির (Direct Signings) জন্য রাখা হয়েছে অতিরিক্ত ৫.৫ কোটি রুপি।
নিলামে প্রবেশের আগে দলগুলোর হাতে থাকা অর্থের পরিমাণ:
ইসলামাবাদ ইউনাইটেড: ৩৪.৬০ কোটি রুপি
রাওয়ালপিণ্ডি: ৩৪.৬০ কোটি রুপি
করাচি কিংস: ৩২.২৬ কোটি রুপি
লাহোর কালান্দার্স: ৩১.৩৬ কোটি রুপি
পেশোয়ার জালমি: ২৭.৯৬ কোটি রুপি
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: ২৭.৫৪ কোটি রুপি
শিয়ালকোট স্ট্যালিয়নস: ২৩.৩৪ কোটি রুপি
হায়দরাবাদ হিউস্টন কিংসমান: ২১.৯৪ কোটি রুপি
একনজরে রিটেনশন ও সরাসরি চুক্তি (Direct Signings)
নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ধরে রেখেছে।
লাহোর কালান্দার্স: শাহীন শাহ আফ্রিদি ও আব্দুল্লাহ শফিককে ধরে রেখেছে। সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে।
পেশোয়ার জালমি: বাবর আজম ও সুফিয়ান মুকিমকে রিটেইন করেছে। সরাসরি চুক্তিতে নিয়েছে অ্যারন হার্ডিকে।
ইসলামাবাদ ইউনাইটেড: শাদাব খানকে ধরে রাখার পাশাপাশি সরাসরি চুক্তিতে নিয়েছে নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: আবরার আহমেদকে ধরে রেখেছে এবং সরাসরি চুক্তিতে নিয়েছে স্পেন্সার জনসনকে।
পিএসএলের এই ঐতিহাসিক নিলামের মাধ্যমে প্রতিটি দলই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বেলজিয়াম বনাম মিশর ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- ইরান বনাম নিউজিল্যান্ড: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বেলজিয়াম বনাম মিশর: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: জেনে নিন সময়সূচী, একাদশ ও লাইভ দেখার উপায়
- ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সৌদি আরব বনাম উরুগুয়ে: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইরান বনাম নিউজিল্যান্ড: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- কিছুক্ষণ পর স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাতে বেলজিয়াম বনাম মিশর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ