ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিতে আজকের খেলার সময়সূচি: আর্সেনাল-ম্যানচেস্টার সিটি

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচ। বিকেলে মাঠে গড়াবে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনাল। অন্যদিকে ফুটবলে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। পাশাপাশি স্প্যানিশ লা লিগায় রয়েছে তিনটি ম্যাচ।

দিনের খেলার সূচিতে ক্রিকেটের একটি এবং ফুটবলের চারটি ম্যাচ রয়েছে। কোন খেলা কখন শুরু হবে এবং সরাসরি কোথায় দেখা যাবে, তা একনজরে দেখে নিন।

আজকের টিভি খেলার সূচি

খেলাটুর্নামেন্টম্যাচসময়সরাসরি সম্প্রচার
ক্রিকেট এশিয়া কাপ রাইজিং স্টার্স ফাইনাল বিকাল ৪টা টি স্পোর্টস
ফুটবল লা লিগা দিপোর্তিভো-বার্সেলোনা রাত ৯টা ১৫ মিনিট বিগিন অ্যাপ
ফুটবল প্রিমিয়ার লিগ আর্সেনাল-ম্যানচেস্টার সিটি রাত ১০টা ৩০ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১
ফুটবল লা লিগা সেল্টা ভিগো-ভিয়ারিয়াল রাত ১২টা ৩০ মিনিট টি স্পোর্টস
ফুটবল লা লিগা রিয়াল সোসিয়েদাদ-সেভিয়া রাত ২টা টি স্পোর্টস

দিনের শুরুতে বিকেল ৪টায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনাল দিয়ে শুরু হবে ক্রিকেটের আয়োজন। রাতে ফুটবলে নজর থাকবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির লড়াইয়ে। এ ছাড়া বার্সেলোনার ম্যাচসহ লা লিগার অন্য দুটি ম্যাচও সরাসরি দেখার সুযোগ থাকছে।

আল-মামুন/

সবচেয়ে বেশি পড়া

খেলাের আরও খবর

সব খবর