ভোটের ফলাফল: ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
সারাদেশে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী শক্তিশালী অবস্থানে রয়েছেন। অন্যদিকে, রংপুর-৩ আসনে বড় ধরনের ধাক্কা খেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের; সেখানে তিনি বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া শেরপুর ও নওগাঁর আসনগুলোতে জামায়াত ও বিএনপির প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার খবর পাওয়া গেছে।
ঢাকা-৯: হাবিবুর রশিদের বড় লিড, সমানে সমান জারা ও রাসিন
ঢাকা-৯ আসনের দুটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ ১ হাজার ১২২ ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন। চমকপ্রদ তথ্য হলো, এই দুই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা (ফুটবল) এবং এনসিপির জাবেদ রাসিন (শাপলা কলি) উভয়েই সমান ৫১৮টি করে ভোট পেয়েছেন।
কেন্দ্রভিত্তিক বিস্তারিত:
নাজমুল হক মদিনাতুল উলুম মাদ্রাসা: ৪২ নম্বর এই কেন্দ্রে হাবিবুর রশিদ পেয়েছেন ৫৬৬ ভোট। স্বতন্ত্র তাসনিম জারা ৩৬৮ এবং জাবেদ রাসিন ৩৬১ ভোট পেয়েছেন। উল্লেখ্য, এই কেন্দ্রে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১০৬১টি এবং 'না' ভোট পড়েছে ২৫৬টি।
মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ: ৮৮ নম্বর কেন্দ্রে বিএনপির প্রার্থী পেয়েছেন ৫৫৬ ভোট। জাবেদ রাসিন ১৫৭ ও তাসনিম জারা ১০৯ ভোট সংগ্রহ করেছেন। এখানে 'হ্যাঁ' ও 'না' ভোট পড়েছে যথাক্রমে ৫৪৭ ও ২৬৭টি।
রংপুর-৩: পিছিয়ে জাপা চেয়ারম্যান, শীর্ষে জামায়াত
রংপুর-৩ (সিটি কর্পোরেশন ও সদর) আসনের ৫টি কেন্দ্রের ফলে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি পেয়েছেন মাত্র ১ হাজার ৫৪ ভোট। এই কেন্দ্রগুলোতে ৩ হাজার ৭৬০ ভোট পেয়ে আধিপত্য বিস্তার করেছেন জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান। বিএনপির সামসুজ্জামান সামু ২ হাজার ২০৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন।
ফলাফল আসা ৫টি কেন্দ্র হলো— শাহাবাজপুর সরকারি বিদ্যালয়, মরিয়ম নেসা সরকারি বালিকা বিদ্যালয়, মেডিকেল কলেজ হাইস্কুল, দি মিলেনিয়াম স্কুল এবং ধাপ সাত গড়া মাদ্রাসা।
শেরপুর-১ ও ২: জামায়াতের জয়জয়কার, লড়াইয়ে বিএনপি
শেরপুর-১ আসনে ৩২টি কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন জামায়াত প্রার্থী রাশেদুল ইসলাম (২৯,৬২৭ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ১৫,১৮৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিকুর ইসলাম (মাসুদ) ১৩,৪৭২ ভোট নিয়ে লড়াইয়ে টিকে আছেন।
শেরপুর-২ আসনে ৫১টি কেন্দ্রের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এখানে জামায়াতের মু. গোলাম কিবরিয়া ৪০,০১৭ ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও তার ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন বিএনপির ফাহিম চৌধুরী (৩৮,৮৪৫ ভোট)।
খুলনা-১: ৪ কেন্দ্রে ৫ হাজার ভোট পেয়ে এগিয়ে আমীর এজাজ
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের চারটি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপির আমীর এজাজ খান ৫ হাজার ৪৫ ভোট পেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন। জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ১ হাজার ৪৮০ ভোট।
কেন্দ্রভিত্তিক বিশ্লেষণ:
দাকোপ থানা কেন্দ্রে আমীর এজাজ ১৩৫৪ ও কৃষ্ণ নন্দী ১০৩ ভোট পেয়েছেন। কালাবগী সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির প্রার্থী ১৭১৪ এবং জামায়াত প্রার্থী ৯৯২ ভোট পেয়েছেন। এছাড়া বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কৈলাশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী।
নওগাঁ-১: মোস্তাফিজুর রহমানের ৪৭ হাজার ভোট
নওগাঁ-১ আসনের ৪৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বড় জয়ের পথে রয়েছেন বিএনপির মো. মোস্তাফিজুর রহমান। তিনি ৪৭ হাজার ৪২৮ ভোট পেয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। জামায়াতের মোহা. মাহবুবুল আলম দাঁড়িয়েঁপাল্লা প্রতীকে ৩০ হাজার ৮১৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
দেশের বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে এখনো চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জেনে নিন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সময়সূচি ও লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- স্পেন বনাম আর্জেন্টিনা: বিশ্বকাপ জিতবে কেন দল? ভবিষ্যদ্বাণী দিল ‘জ্যোতিষী’ বিড়াল ও তোতা
- আর্জেন্টিনা বনাম স্পেন: টানা চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী কপাল পুড়ছে যে দলের
- চলছে আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: দ্বিতীয়ার্ধের খেলা শুরু সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: মোবাইল দিয়ে ফ্রিতে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: দ্বিতীয়ার্ধের খেলা শুরু সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: নির্ধারিত ৯০ মিনিট শেষে জানুন ফলাফল