গাড়ি-প্লট নেবেন না বিএনপির এমপিরা: বড় সিদ্ধান্ত
নতুন সরকারের সংসদীয় কার্যক্রমে অংশ নিয়ে এক ব্যতিক্রমী সিদ্ধান্তের কথা জানালেন বিএনপির সংসদ সদস্যরা। তারা জানিয়েছেন, সংসদ সদস্য হিসেবে প্রাপ্য বিশেষ সুবিধা—যেমন শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না তারা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের অধীনে বিএনপির সংসদীয় দলের প্রথম আনুষ্ঠানিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জনগণের ট্যাক্সের টাকায় কেনা বা বরাদ্দ দেওয়া এসব বিলাসদ্রব্য বর্জন করে ত্যাগের দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যেই দলটির এমপিরা এমন অবস্থানে পৌঁছেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই বিশেষ সিদ্ধান্তের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি আমদানির সুযোগ নেবেন না। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে আবাসন বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো প্লট বরাদ্দও গ্রহণ করবেন না তারা।
শায়রুল কবির খান আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের স্বার্থ এবং নৈতিক অবস্থান বিবেচনায় নিয়েই দলের সংসদ সদস্যরা এই কৃচ্ছ্রসাধনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। সংসদীয় দলের এই প্রথম বৈঠকেই তারা নিজেদের এই অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত গাড়ি ও প্লট সাধারণত বড় ধরনের রাষ্ট্রীয় সুবিধা হিসেবে দেখা হয়। তবে বিএনপির এমপিদের এমন সিদ্ধান্ত সমসাময়িক রাজনীতিতে নতুন এক আলোচনার খোরাক জোগাল।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন ঋণে বিএসইসির নতুন নিয়ম, বদলে গেল শেয়ার বিক্রির শর্ত
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়
- ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের সঙ্গে একীভূত হবে’
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে এআইআইবির নতুন উদ্যোগ
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন, বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব যেভাবে
- গরম কফি ছোড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত অজ্ঞান মিশর কোচ