গরমে ইউরিন ইনফেকশন: সতর্কতা, লক্ষণ ও করণীয়
গরমের এই মৌসুমে বাইরে রোদে চলাফেরা বা অফিসের চাপের কারণে দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা আমাদের মূত্রথলিতে জীবাণু দ্রুত ছড়িয়ে দেওয়ার একটি বড় কারণ। তাপের প্রভাবে জননতন্ত্রের চারপাশে ঘাম জমার সঙ্গে সঙ্গে মূত্রনালি সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত গরমে মূত্রথলি ও মূত্রনালিতে জীবাণু সহজেই বৃদ্ধি পায়, ফলে ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ইউরিন ইনফেকশনের সাধারণ লক্ষণ
হঠাৎ ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, চুলকানি বা ব্যথা অনুভূত হওয়া।
প্রস্রাবের রঙ লালচে, হলুদাভ বা ঘোলাটে হয়ে যাওয়া এবং দুর্গন্ধ সৃষ্টি করা।
সন্ধ্যার পর থেকে জ্বর ভাব, কখনও কখনও তীব্র জ্বর, তলপেট ব্যথা, দুর্বলতা বা বমি ভাব দেখা দেওয়া।
প্রস্রাবের সঙ্গে ফোঁটা ফোঁটা রক্ত থাকা।
খাবারে অরুচি, উরুর গোড়ায় ব্যথা এবং মনে হওয়া যে প্রস্রাব পুরোপুরি হচ্ছে না।
গরমে ইউরিন ইনফেকশন প্রতিরোধের উপায়
পর্যাপ্ত পানি পান করুন – গরমের সময় প্রতিদিন ২–২.৫ লিটার পানি পান করা জরুরি। ডাবের পানি, কম মসলাযুক্ত ঝোল, স্যুপ এবং তাজা ফলের রসও পানিশূন্যতা কমাতে সাহায্য করে।
সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখুন – রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত মৌসুমি ফল ও পুষ্টিকর সবজি খাওয়া প্রয়োজন। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখাও জরুরি।
প্রস্রাব আটকে রাখবেন না – দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে মূত্রথলিতে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
পরিচ্ছন্নতা নিশ্চিত করুন – নিয়মিত গোসল, পরিষ্কার কাপড় ব্যবহার এবং টয়লেট ব্যবহারের পরে পরিচ্ছন্ন থাকা অপরিহার্য। টয়লেটের মেঝে, প্যান ও কমোড নিয়মিত পরিষ্কার করুন।
গরমে স্যানিটাইজার ব্যবহার করুন – সপ্তাহে অন্তত একবার গোসলের পানিতে কয়েক ফোঁটা ডেটল বা স্যাভলন মেশানো ব্যবহার করলে জীবাণু নিয়ন্ত্রণে থাকে।
ইউরিন ইনফেকশন সময়মতো শনাক্ত এবং প্রতিরোধ করলে জটিলতা এড়িয়ে যাওয়া সম্ভব। গরমের এই মৌসুমে সচেতনতা, পর্যাপ্ত পানি, পুষ্টিকর খাদ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা সবচেয়ে কার্যকর প্রতিকার।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!