MD. Razib Ali
Senior Reporter
বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের দৌড়ে এগিয়ে আছে যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষ হওয়ার পর টুর্নামেন্টের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত স্বীকৃতি ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’-এর জন্য মনোনীত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের আসরে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন দেশের মোট আটজন ক্রিকেটারকে এই পুরস্কারের সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
অন্যদিকে সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। আগামী রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।
মনোনীতদের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। চলতি বিশ্বকাপে ব্যাট ও বল—দুই বিভাগেই কার্যকর পারফরম্যান্স দেখিয়ে চারবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। পুরো টুর্নামেন্টে তার ব্যাট থেকে এসেছে ২২৬ রান, পাশাপাশি বল হাতে নিয়েছেন ৯টি উইকেট।
দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদিও জায়গা করে নিয়েছেন এই তালিকায়। তার বৈচিত্র্যময় স্লোয়ার ডেলিভারি প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। সাত ম্যাচে ১২টি উইকেট শিকার করেছেন তিনি এবং তার ইকোনমি রেট ছিল ৭ দশমিক ১৯।
এ তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রামও। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে মনোনয়ন পেয়েছেন তিনি। আট ম্যাচে ২৮৬ রান করে ফাইনালের আগে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে অবস্থান করছেন। তার নেতৃত্বেই দল সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল।
এছাড়াও এই পুরস্কারের দৌড়ে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক সাহিবজাদা ফারহান এবং সর্বোচ্চ উইকেটশিকারি শ্যাডলি ভ্যান স্কালকউইক।
ফাইনালে ওঠা নিউজিল্যান্ড থেকেও জায়গা পেয়েছেন দুই ক্রিকেটার। টিম শেইফার্ট এবং রাচিন রবীন্দ্র দুজনই দলের ফাইনালে পৌঁছানোর পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ভারতের হয়ে তালিকায় স্থান পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। ইতোমধ্যে তিনি দলের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকে পরিণত হয়েছেন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে টানা দুটি অর্ধশতক করে দলকে ফাইনালে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি।
‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’-এর মনোনীত খেলোয়াড়রা:
উইল জ্যাকস, সাহিবজাদা ফারহান, লুঙ্গি এনগিদি, এইডেন মারক্রাম, রাচিন রবীন্দ্র, শ্যাডলি ভ্যান স্কালকউইক, টিম শেইফার্ট এবং সঞ্জু স্যামসন।
মুশতাক আহমেদ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক
- খাতা পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা