MD. Razib Ali
Senior Reporter
টি–২০ বিশ্বকাপ ফাইনাল: একনজরে দেখেনিন বিশাল প্রাইজমানি সমূহ
টি–টোয়েন্টি বিশ্বকাপের মহারণ এখন শেষ বাঁকে। বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্ব ক্রিকেটের দুই শক্তিশালী দলের এই লড়াই ঘিরে সমর্থকদের উত্তেজনা এখন তুঙ্গে। ট্রফি জয়ের পাশাপাশি আজকের ম্যাচে রয়েছে বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও।
এই আসরের জন্য মোট প্রায় ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগের টুর্নামেন্টের তুলনায় এবার পুরস্কারের অর্থ ২০ শতাংশ বেশি, যা বিশ্বকাপের গুরুত্ব ও আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।
ফাইনালে যে দল জয়ের হাসি হাসবে, তারা পাবে প্রায় ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। অন্যদিকে শিরোপা হাতছাড়া হলেও রানার্সআপ দলও পাবে উল্লেখযোগ্য পুরস্কার—প্রায় ১৯ কোটি ৬৩ লাখ টাকা।
শুধু ফাইনাল নয়, টুর্নামেন্টের অন্যান্য ধাপেও রাখা হয়েছে বড় অঙ্কের অর্থ। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল প্রত্যেকে পাবে প্রায় ৯ কোটি ৬৩ লাখ টাকা করে।
এছাড়া সুপার এইট পর্বে খেলতে পারা প্রতিটি দলের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা করে। আর যারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে, তাদের প্রত্যেককে দেওয়া হবে প্রায় ৩ কোটি টাকা।
এবারের ফাইনাল দুই দলের জন্যই বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারত এবার শিরোপা জিততে পারলে প্রথম দল হিসেবে টানা দুইবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়তে পারবে। অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে রয়েছে প্রথমবারের মতো এই ফরম্যাটের বিশ্বকাপ ট্রফি জয়ের সুযোগ।
গতবার বিশ্বকাপ জয়ের পর আইসিসির নির্ধারিত প্রাইজমানির বাইরেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন দলকে অতিরিক্ত ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবারও যদি ঘরের মাঠে শিরোপা নিশ্চিত করতে পারে সূর্যকুমার যাদবদের দল, তবে তাদের জন্য আরও বড় অঙ্কের বোনাস ঘোষণা আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে আজকের ফাইনাল শুধু ট্রফি জয়ের লড়াই নয়—এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস গড়া এবং কোটি টাকার প্রাইজমানি জয়ের সুযোগও। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার হাতেই ওঠে টি–টোয়েন্টি বিশ্বকাপের সোনালি ট্রফি।
কিবরিয়ার আহমেদ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না