MD. Razib Ali
Senior Reporter
শেয়ারবাজারে বড় কারসাজি: সোনালি আঁশের অর্থ আত্মসাতের চিত্র
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালি আঁশ লিমিটেডের আর্থিক স্বচ্ছতা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। কোম্পানির বার্ষিক প্রতিবেদনে কোটি কোটি টাকার সম্পদের হিসাব দেখানো হলেও বাস্তবে সেগুলোর কোনো হদিস মিলছে না। নিরীক্ষকের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, প্রতিষ্ঠানটি কৃত্রিমভাবে সম্পদের পরিমাণ বাড়িয়ে দেখিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে এবং এর আড়ালে অর্থ সরিয়ে নেওয়ার মতো গুরুতর ঘটনা ঘটে থাকতে পারে।
পাওনা ও অগ্রিমের নামে ‘উধাও’ ৫০ কোটি টাকা
কোম্পানিটির আর্থিক দলিলে দেখা যায়, বিদেশি ক্রেতাদের কাছে পাওনা হিসেবে ২৪ কোটি ৪৮ লাখ টাকা দেখানো হয়েছে। কিন্তু বছরের পর বছর ধরে এই বিশাল অংকের টাকার সপক্ষে কোনো নথিপত্র বা চুক্তিপত্র নিরীক্ষককে দেখাতে পারেনি কর্তৃপক্ষ। একইভাবে, কাঁচামাল কেনার নাম করে ২৫ কোটি ২৫ লাখ টাকা অগ্রিম প্রদানের যে দাবি করা হয়েছে, তারও কোনো ভিত্তি খুঁজে পাননি নিরীক্ষক। বাজার সংশ্লিষ্টদের মতে, আদায় অযোগ্য বা কাল্পনিক সম্পদ দেখিয়ে পরে তা লোকসান হিসেবে সমন্বয় করা তালিকাভুক্ত কিছু কোম্পানির পুরনো কৌশল, যা সোনালি আঁশের ক্ষেত্রেও দৃশ্যমান।
১১৭ কোটি টাকার কেনাকাটা: নেই কোনো রসিদ
২০২৪-২৫ অর্থবছরের হিসেবে কোম্পানিটি ১১৭ কোটি ৮৯ লাখ টাকার কাঁচামাল ক্রয়ের তথ্য রেকর্ড করেছে। তবে অস্বাভাবিক বিষয় হলো, এত বড় অংকের লেনদেনের সপক্ষে কোনো ভাউচার বা বৈধ কাগজপত্র সংরক্ষণ করেনি কোম্পানিটি। ফলে এই টাকা আদেও কাঁচামাল কেনায় ব্যয় হয়েছে নাকি পাচার করা হয়েছে, তা নিয়ে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।
গুদামে বিশৃঙ্খলা ও মজুদের রহস্য
আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানির গুদামে ২৩ কোটি ৭৬ লাখ টাকার পণ্য মজুদ থাকার কথা। তবে নিরীক্ষক সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখেন, গুদামটি অত্যন্ত অগোছালো অবস্থায় পড়ে আছে। পণ্যগুলো এলোমেলো থাকায় বাস্তবে সেখানে কত টাকার মাল রয়েছে, তা গণনা করা সম্ভব হয়নি। এর ফলে কাগজে দেখানো মজুদ পণ্যের পরিমাণটিও এখন প্রশ্নবিদ্ধ।
শ্রমিকের হক ও আইনি লংঘন
সোনালি আঁশের নথিতে ১ কোটি ৯ লাখ টাকার শ্রমিক কল্যাণ তহবিল থাকলেও আইন অনুযায়ী তা শ্রমিকদের মধ্যে বণ্টন করা হয়নি। এমনকি এই তহবিল পরিচালনার জন্য কোনো বোর্ড বা ট্রাস্টি দলিলও পাওয়া যায়নি। পাশাপাশি, প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও আইন অমান্যের চিত্র ধরা পড়েছে। কোম্পানিতে ১৫৭৭ জন স্থায়ী কর্মী থাকলেও নিয়ম অনুযায়ী নির্ধারিত হারে এই ফান্ডে অর্থ জমা দেওয়া হচ্ছে না।
আন্তঃকোম্পানি লেনদেনে অস্বচ্ছতা
একই গ্রুপের অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে ২ কোটি ২০ লাখ টাকার ঋণ নিলেও তা দীর্ঘ সময় ধরে পরিশোধ করছে না সোনালি আঁশ। অথচ বিপরীত দিকে, গ্রুপের আরেকটি প্রতিষ্ঠানের কাছে তাদের পাওনা রয়েছে ৪ কোটি ২৫ লাখ টাকা, যা আদায়েও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এছাড়া এনআইপি কেমিক্যালসের কাছে ২ কোটি ৩৩ লাখ টাকা পাওনা থাকার দাবির সপক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিনিয়োগকারী প্রোফাইল
১৯৮৫ সালে শেয়ারবাজারে আসা এই কোম্পানির বর্তমানে ১০ কোটি ৮৫ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। ১ কোটি ৮ লাখ ৪৮ হাজার শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ৬০.৫৫ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৮.৪৩ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১.০২ শতাংশ শেয়ার রয়েছে।
বিপুল সংখ্যক সাধারণ বিনিয়োগকারীর বিনিয়োগ থাকায় কোম্পানিটির এমন আর্থিক অনিয়ম পুঁজিবাজারে চরম আস্থার সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে বড় চমক: বদলে যাচ্ছে আইপিওর কঠিন নিয়ম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- ৫০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- আজকের খেলার সময়সূচি:বেটিস বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬)
- দেশের বাজারে এক লাফে কমলো স্বর্ণের দাম
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২৩ এপ্রিল ২০২৬)
- লিটন ও শান্তর জুটিতে বড় রানের টার্গেট দিল বাংলাদেশ
- লো ব্লাড প্রেসার কখন ভয়ের কারণ? ৫টি সতর্ক সংকেত চিনে নিন
- আজকের নামাজের সময়সূচি: (শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬)