MD. Razib Ali
Senior Reporter
শেয়ারবাজারে বড় রদবদল: ৩ ব্রোকারেজ থেকে ৬ প্রতিনিধি বাদ পড়লেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত তিনটি ব্রোকারেজ হাউসের অনুমোদিত প্রতিনিধিদের (Authorized Representative) তালিকায় পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে মোট ৬ জন প্রতিনিধির নিবন্ধন বা প্রতিনিধিত্ব বাতিল করেছে ডিএসই কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী, ইবিএল সিকিউরিটিজ, হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ এবং বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের কয়েকজন প্রতিনিধির সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কোন হাউসে কারা বাদ পড়লেন?
তালিকায় সবচেয়ে বেশি সংখ্যক প্রতিনিধি প্রত্যাহার করা হয়েছে হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-৪১) থেকে। প্রতিষ্ঠানটির চারজন প্রতিনিধির নিয়োগ বাতিল করা হয়েছে। তারা হলেন— মো. মনিরুল আলম, সাইফ মোস্তফা আলী, মারিয়া জান্নাত এবং মনাশ হালদার।
অন্যদিকে, ইবিএল সিকিউরিটিজ পিএলসি (ট্রেক নম্বর-২৬) তাদের প্রতিনিধি মো. তারেক শামস বিন আলীকে প্রত্যাহারের আবেদন জানালে তা গ্রহণ করে ডিএসই। এছাড়া বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-৩০) তাদের প্রতিনিধি খোরশেদ আলমকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কেন এই পরিবর্তন?
ডিএসই জানিয়েছে, ব্রোকারেজ হাউসগুলো তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে এসব প্রতিনিধিকে প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল। বাজার পরিচালনা ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষে ডিএসই নিয়মিতভাবে এ ধরনের প্রশাসনিক সমন্বয় করে থাকে। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট হাউসগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ