Md Razib Ali
Senior Reporter
ভিসা ছাড়াই ঘোরার সুযোগ ৩৭ দেশে! পাসপোর্ট সূচকে বড় সুখবর
রমজানের আত্মশুদ্ধি শেষে দুয়ারে কড়া নাড়ছে খুশির ঈদ। আজ মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় চারদিকে উৎসবের আমেজ। নাড়ির টানে মানুষ যেমন গ্রামে ফিরছে, তেমনি ছুটির এই অবসরে অনেকেই চাইছেন বিদেশের মাটিতে ঘুরে আসতে। যারা বিদেশ ভ্রমণের কথা ভাবছেন, তাদের জন্য বড় সুসংবাদ হলো—এখন ভিসা পাওয়ার দীর্ঘসূত্রিতা ছাড়াই বিশ্বের ৩৭টি দেশ ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।
র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ
বৈশ্বিক পাসপোর্ট সূচক বা ‘হেনলি অ্যান্ড পার্টনার্স ২০২৬’ এর হালনাগাদ তথ্যে দেখা গেছে, বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও শক্তি আগের চেয়ে বেড়েছে। গত বছরের তুলনায় দুই ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৩তম। আন্তর্জাতিক এই সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য বিশ্বের ৩৭টি গন্তব্যে ভ্রমণের পথ এখন অনেক সহজ।
তালিকায় থাকা দেশগুলো
বাংলাদেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়া যেসব দেশে যেতে পারবেন, তার একটি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। দেশগুলো হলো:
ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।
তবে উল্লেখ্য যে, এই দেশগুলোর মধ্যে কোনোটিতে সম্পূর্ণ ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে, আবার কোনোটিতে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা কিংবা ই-ভিসার প্রয়োজন হবে।
বিশ্বের শীর্ষস্থানে যারা
২০২৬ সালের এই সূচকে গ্লোবাল র্যাংকিংয়ে সবার উপরে নাম লিখিয়েছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে শক্তিশালী অবস্থানে আছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত।
এছাড়া বেলজিয়াম, লুক্সেমবার্গ, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড যৌথভাবে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে ইউরোপ ও এশিয়ার বেশ কিছু প্রভাবশালী দেশ।
ঈদের এই দীর্ঘ ছুটিতে যারা ঝক্কিমুক্ত ভ্রমণে আগ্রহী, তাদের জন্য পাসপোর্টের এই শক্তিশালী অবস্থান নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Samsung-এর সেরা ৫ ফোন: ক্যামেরা, ব্যাটারি ও দাম
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- ওয়ারিশি জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন নিয়ম
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- ব্রাজিলের পরের ম্যাচের তারিখ ও সময়, থাকছে পূর্ণ সূচি
- Galaxy S27 Ultra-এর ব্যাটারি, ক্যামেরা ও দাম নিয়ে যত তথ্য
- আজকের স্বর্ণের দাম:১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত