বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪ হিজরি সনের শাওয়াল মাসের বাঁকা চাঁদের দেখা মেলেনি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির পর্যালোচনায় দেশের কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর শনিবার সকালে ঈদের আনন্দে মাতবে দেশবাসী। ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনটি যথাযথ উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করবেন।
প্রতিটি ঘরে ঘরে এখন ঈদ উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবারও রোজা রাখবেন দেশের মুসলমানরা।
তানভির ইসলাম/














