Md Razib Ali
Senior Reporter
শরিফুল-নাহিদের ওপরই বাজিমাত বাবরের, বদলে যাচ্ছে পেশোয়ার!
শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জমজমাট লড়াই। এবারের আসরে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমির মূল শক্তি হয়ে উঠেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার— শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। বিশেষ করে গত কয়েক আসরের বোলিং বিপর্যয় কাটিয়ে উঠতে এই টাইগার পেসারদের ওপরই বড় ভরসা রাখছেন বাবর।
পুরোনো ব্যর্থতা ঢাকতে নতুন মুখ
পেশোয়ার জালমির পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে দলটির প্রধান দুর্বলতা ছিল খেই হারানো বোলিং। ২০২১ সাল থেকে ২০২৫ পর্যন্ত ১৪টি ম্যাচে ২০০-এর বেশি রান বিলিয়ে দিয়েছে তাদের বোলাররা। এই বোলিং ট্র্যাজেডির কারণেই ২০১৭ সালের পর আর শিরোপার দেখা পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। এবার সেই চিত্র বদলাতে মরিয়া বাবর আজম।
অধিনায়কের মতে, কেবল বড় নাম নয়, মাঠে পরিকল্পনার সঠিক প্রয়োগই আসল। বাবর আজম বলেন, “গত মৌসুমে বোলিং ইউনিট নিয়ে আমাদের বেশ ভুগতে হয়েছে। এবার নতুন সাইনিংয়ের মাধ্যমে আমরা সেই ঘাটতি পূরণের চেষ্টা করেছি। তবে বোলারদের মান যা-ই হোক, মাঠে যদি পরিকল্পনা বাস্তবায়ন করা না যায়, তবে তার কোনো মূল্য নেই। আমরা এখন মাঠের প্রয়োগের দিকেই সবচেয়ে বেশি মনোযোগী।”
১২ এপ্রিলের সময়সীমা ও টাইগারদের চ্যালেঞ্জ
পেশোয়ারের ডেরায় শরিফুল-নাহিদরা যোগ দিলেও তাদের পুরো আসরে পাওয়া নিয়ে থাকছে সীমাবদ্ধতা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে। ফলে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বাবর আজমের আস্থার প্রতিদান দিতে হবে শরিফুল-রানাদের।
গাদ্দাফি স্টেডিয়ামে টাইগার বনাম টাইগার লড়াই
আগামী শনিবার (২৮ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার জালমি। এই ম্যাচটি বাংলাদেশি দর্শকদের জন্য বাড়তি উত্তেজনার কারণ হতে পারে। পেশোয়ারের একাদশে শরিফুল বা নাহিদ রানা থাকলে তাদের সামলাতে হতে পারে জাতীয় দলের সতীর্থ রিশাদ হোসেনকে, যিনি খেলছেন রাওয়ালপিন্ডিজের হয়ে।
এক নজরে দুই দলের স্কোয়াড:
পেশোয়ার জালমি:
বাবর আজম (অধিনায়ক), শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, অ্যারন হার্ডি, সুফিয়ান মুকিম, ব্রায়ান বেনেট, আব্দুল সামাদ, আলী রাজা, আমের জামাল, খুররাম শেহজাদ, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুস সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, মির্জা তাহির বেগ, কাশিফ আলি, শাহনেওয়াজ দাহানি ও ফারহান ইউসুফ।
রাওয়ালপিন্ডিজ:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), রিশাদ হোসেন, জামান খান, ইয়াসির খান, স্যাম বিলিংস, নাসিম শাহ, ড্যারিল মিচেল, মোহাম্মদ আমির, কোল ম্যাককনচি, আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, ডিয়ান ফরেস্টার, উসমান খাজা, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, ফাওয়াদ আলী, মোহাম্মদ আমির খান, শাহজাইব খান ও সাদ মাসুদ।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক