Md Razib Ali
Senior Reporter
ভিসা: বাংলাদেশসহ ৭৫ দেশ দু:সংবাদ দিল যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা অভিবাসনপ্রত্যাশীদের জন্য দুঃসংবাদ হয়ে এলো ওয়াশিংটনের নতুন এক সিদ্ধান্ত। বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।
কেন এই কঠোর পদক্ষেপ?
মার্কিন প্রশাসনের দাবি, নির্দিষ্ট এই ৭৫টি দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা বা ‘পাবলিক বেনিফিট’ গ্রহণের প্রবণতা অনেক বেশি। এতে মার্কিন করদাতাদের ওপর বাড়তি চাপের সৃষ্টি হচ্ছে। মূলত এই খরচ কমিয়ে আনতে এবং আবেদনকারীদের যোগ্যতা পুনরায় যাচাই-বাছাই করতেই এই স্থগিতাদেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তর মনে করছে, যারা ভবিষ্যতে সে দেশে গিয়ে নিজের খরচ চালাতে না পেরে সরকারি ত্রাণের ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতে বর্তমান স্ক্রিনিং প্রক্রিয়া ঢেলে সাজানো প্রয়োজন। এই পুনর্মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অভিবাসী ভিসা ইস্যু করা হবে না।
কার্যকর হওয়ার সময়কাল
নির্ধারিত নথি অনুযায়ী, বাংলাদেশসহ এই তালিকায় থাকা দেশগুলোর জন্য ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে অভিবাসী ভিসা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর ধরা হয়েছে।
পর্যটক ও শিক্ষার্থীদের জন্য সুখবর
স্থায়ীভাবে বসবাসের জন্য যারা যেতে চান, তাদের জন্য নিয়মটি কঠোর হলেও সাধারণ ভ্রমণকারী বা শিক্ষার্থীদের জন্য কোনো দুঃসংবাদ নেই। মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে যে, এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী (Immigrant) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক (Tourist) কিংবা পড়াশোনার (Student Visa) উদ্দেশ্যে যারা যেতে ইচ্ছুক, তাদের জন্য ‘অনভিবাসী’ ভিসা প্রক্রিয়া আগের মতোই সচল থাকবে।
নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলো
দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, ভুটান ও আফগানিস্তান এই তালিকায় রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বড় একটি অংশ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে—রাশিয়া, ব্রাজিল, মিশর, থাইল্যান্ড, উজবেকিস্তান, কিউবা, ইরান, ইরাক, জর্ডান ও ইথিওপিয়া।
পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত এবং হালনাগাদ তথ্য পেতে নাগরিকদের মার্কিন দূতাবাসের অফিশিয়াল লিংকে (https://ow.ly/CuZa50YoYiW) চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- ডলারের দরপতনে বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন
- যেসব সরকারি চাকরিজীবীদের পে-স্কেল না দিতে বলেছে টিআইবি
- সোনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা