ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে লংকাবাংলা ফাইন্যান্সের।

আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ারের দর ১ টাকা ৯০ পয়সা বা ১৩.৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ টাকা ২০ পয়সায়।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের দর আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৫০ পয়সায়।

আর ১ টাকা ১০ পয়সা বা ৪.১২ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, দিনশেষে যার দর দাঁড়ায় ২৫ টাকা ৬০ পয়সায়।

এ ছাড়া দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৭৭ শতাংশ, দ্য একমি ল্যাবরেটরিজ ৩.৭৩ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স ৩.৫৭ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ৩.৩৩ শতাংশ, এবিবি ১ম মিউচুয়াল ফান্ড ৩.০৩ শতাংশ, সাইফ পাওয়ারটেক ২.৯৪ শতাংশ, হামিদ ফেব্রিকস ২.৯১ শতাংশ।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর