Md Razib Ali
Senior Reporter
পেনিনসুলা চিটাগং ও এশিয়াটিক ল্যাবরেটরিজসহ ৪ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪টি প্রতিষ্ঠান তাদের আর্থিক অবস্থার সর্বশেষ চিত্র প্রকাশ করেছে। এর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের মুনাফায় বড় প্রবৃদ্ধি দেখা গেছে এবং ফিনিক্স ইন্স্যুরেন্স তাদের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এমজেএল বাংলাদেশ ও পেনিনসুলা চিটাগং তাদের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদনের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
১. এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (Asiatic Laboratories)
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৬) কোম্পানিটির ব্যবসায়িক মুনাফায় বড় চমক দেখা গেছে। এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাত্র ৭৫ পয়সা।
অন্যদিকে, অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির মোট ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৯৭ পয়সা, যা গত বছরের ১ টাকা ৭১ পয়সার তুলনায় দ্বিগুণেরও বেশি। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৪৬ পয়সা।
২. ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (Phoenix Insurance)
৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ (Cash Dividend) ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ২ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫১ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (NOCFPS) ৫৬ পয়সায় উন্নীত হয়েছে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ জুলাই বিকেল ৩টায় বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জুন। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮৫ পয়সা।
৩. এমজেএল বাংলাদেশ পিএলসি (MJL BD)
এমজেএল বিডি তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৬) মুনাফায় প্রবৃদ্ধি দেখালেও ৯ মাসের হিসেবে কিছুটা পিছিয়ে রয়েছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫ পয়সা, যা গত বছর ছিল ১ টাকা ৪৩ পয়সা। তবে ৯ মাসের (জুলাই-মার্চ) হিসেবে মোট ইপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ৪০ পয়সা, যা আগের বছর ছিল ৭ টাকা ৭৩ পয়সা। বর্তমানে কোম্পানির এনএভিপিএস ৫৪ টাকা ৭৯ পয়সা।
৪. পেনিনসুলা চিটাগং লিমিটেড (Peninsula Chittagong)
পেনিনসুলা চিটাগংয়ের ব্যবসায়িক লোকসান অব্যহত রয়েছে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা, যা আগের বছর ছিল ১ পয়সা। তবে ৯ মাসের (জুলাই-মার্চ) হিসেবে লোকসানের পরিমাণ কিছুটা কমেছে। এ সময়ে মোট লোকসান দাঁড়িয়েছে ৯ পয়সা, যা গত বছর ছিল ৪০ পয়সা। বর্তমানে কোম্পানির এনএভিপিএস ২৭ টাকা ৭৬ পয়সা।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- আজ ব্যালন ডি’অর ২০২৬, কার হাতে উঠবে সেরা খেলোয়াড়ের পুরস্কার?
- মালয়েশিয়া মেডিকেল কবে শুরু হবে ২০২৬, সর্বশেষ খবর
- Ballon d’Or 2026 Rankings: শীর্ষে ইয়ামাল, সেরা ১০ কারা?
- OPPO Find X10 Ultra: ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কী থাকছে?
- এইচএসসি রেজাল্ট ২০২৬: রোল নম্বর দিয়ে ফল দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম