Md Razib Ali
Senior Reporter
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ ফুটবলার চূড়ান্ত: দেখুন তালিকা
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহোৎসব ২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকি আর এক মাসেরও কম সময়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার অভিযানে নামার জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন, যেখান থেকে চূড়ান্ত ২৬ জনের দল বেছে নেওয়া হবে।
আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস (TyC Sports) এক প্রতিবেদনে জানিয়েছে, স্কালোনির চূড়ান্ত স্কোয়াডের ২২টি নাম প্রায় নিশ্চিত হয়ে গেছে। এখন বড় প্রশ্ন হলো—বাকি ৪টি জায়গায় কারা সুযোগ পাচ্ছেন?
কোচ স্কালোনির সামনে ৪টি কঠিন সমীকরণ
২২ জন ফুটবলারের জায়গা নিশ্চিত থাকলেও বাকি ৪টি সদস্য বেছে নিতে আগামী এক মাস ফুটবলারদের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আর্জেন্টিনার কোচিং স্টাফ। বেশ কয়েকটি পজিশনে একাধিক ফুটবলারের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই:
তৃতীয় গোলরক্ষক কে?
এমিলিয়ানো মার্তিনেজ ও রুল্লির জায়গা নিশ্চিত। তবে তৃতীয় গোলরক্ষকের লড়াইয়ে আছেন হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজ। তবে সাম্প্রতিক ছন্দে এগিয়ে আছেন বেনিতেজ।
পঞ্চম সেন্টার-ব্যাক:
রক্ষণভাগে মার্কোস সেঞ্চি নাকি ফাকুন্দো মেদিনা—কাকে রাখবেন স্কালোনি, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
বাম প্রান্তের রক্ষণ:
অভিজ্ঞ মার্কোস আকুনিয়া ও গাব্রিয়েল রোহাসের মধ্যে একজনকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। তবে স্কালোনি যদি ট্যাকটিক্যাল পরিবর্তন চান, তবে তরুণ ভ্যালেন্তিন বারকোকেও দেখা যেতে পারে।
মাঝমাঠের শেষ লড়াই:
জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও মাসিমো পেরোনেদের মধ্যে লড়াই চলছে। জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি আলোচনায় থাকলেও নিষেধাজ্ঞার কারণে তাঁর সম্ভাবনা কিছুটা কম।
শিরোপা ধরে রাখার মিশন
২০২২ সালের কাতার বিশ্বকাপে শিরোপা জিতে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল আর্জেন্টিনা। এবারও সেই লিওনেল মেসির নেতৃত্বেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা। স্কালোনি তাঁর পরিকল্পনায় কোনো খুঁত রাখতে চাইছেন না। তাই বাকি ৪টি সদস্য চূড়ান্ত করার ক্ষেত্রে তরুণ প্রতিভা এবং অভিজ্ঞতার সঠিক সমন্বয়ই হবে তাঁর মূল লক্ষ্য।
সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জানা যাবে সেই চূড়ান্ত ২৬ জনের নাম, যারা বিশ্বমঞ্চে লড়বেন আর্জেন্টিনার জার্সিতে।
আর্জেন্টিনার প্রায় নিশ্চিত ২২ ফুটবলার
গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুল্লি
রক্ষণভাগ
নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো
মাঝমাঠ
লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, নিকোলাস গঞ্জালেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকোলাস পাস ও থিয়াগো আলমাদা
আক্রমণভাগ
জুলিয়ানো সিমিওনে, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও হোসে লোপেস
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন ঋণে বিএসইসির নতুন নিয়ম, বদলে গেল শেয়ার বিক্রির শর্ত
- ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের সঙ্গে একীভূত হবে’
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- ১৮ আগস্ট স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে জেনে নিন আজকের দাম
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন, বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব যেভাবে
- একাদশে ভর্তি আবেদনে বড় পরিবর্তন, এবার যা করতে হবে শিক্ষার্থীদের
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে এআইআইবির নতুন উদ্যোগ
- ইউনিটপ্রতি মুনাফা থাকলেও লভ্যাংশ শূন্য, তিন ফান্ডের সিদ্ধান্ত
- গরম কফি ছোড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত অজ্ঞান মিশর কোচ
- স্বামীর মৃত্যুর খবরের পর নতুন সিদ্ধান্ত দীপু মনির আইনজীবীর
- টেস্টে ফেল দেখিয়ে এসএসসিতে বসতে না দিলে বিপদে পড়বে স্কুল?