Md Razib Ali
Senior Reporter
শঙ্কার মেঘ আর্জেন্টিনা শিবিরে: মেসির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা
বিশ্বমঞ্চের লড়াই শুরু হতে আর মাত্র ২০ দিনের কিছু বেশি সময় বাকি। ঠিক এই মুহূর্তে লিওনেল মেসির ইনজুরি বড় এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার জন্য। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচে মাঠ ছাড়ার সময় মেসির চোখে-মুখে ফুটে ওঠা অস্বস্তি এখন আলবিসেলেস্তে সমর্থকদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে।
জয়ের দিনেও বিষাদের সুর
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। ২-০ গোলে পিছিয়ে পড়েও ইন্টার মায়ামি শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানের এক মহাকাব্যিক জয় ছিনিয়ে নেয়। এই রোমাঞ্চকর প্রত্যাবর্তনে বড় ভূমিকা ছিল মেসির; সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি চমৎকার গোল। তবে মায়ামির এই উৎসব পূর্ণতা পায়নি অধিনায়কের চোটের কারণে।
ম্যাচের ৭০তম মিনিটে একটি ফ্রি কিক নেওয়ার পর বাম ঊরুর ওপরের অংশে হাত দিতে দেখা যায় মেসিকে। পেশির সেই অস্বস্তি নিয়ে তিনি আর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। তিন মিনিট পরই অর্থাৎ ৭৩তম মিনিটে মাতেও সিলভেত্তিকে বদলি হিসেবে নামানোর অনুরোধ করেন তিনি। যদিও মেসি কারো সাহায্য ছাড়াই হেঁটে লকার রুমে চলে গেছেন, তবে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তার এই মাঠ ত্যাগ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।
কোচ হোয়োসের বয়ানে 'ক্লান্তি' ও 'সতর্কতা'
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মায়ামি বস গুইলেরমো হোয়োসকে বারবার মেসির চোট নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। হোয়োস ভক্তদের আশ্বস্ত করার সুরে বলেন, "মেসির শারীরিক অবস্থার সঠিক চিত্র এখনই বলা মুশকিল। মাঠ বেশ ভারী ছিল, তাই কোনো ঝুঁকি না নিতেই আমরা দ্রুত তাকে তুলে নিয়েছি। এটি মূলত অতিরিক্ত ক্লান্তির কারণে হতে পারে।"
মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় থাকার কথা জানিয়ে কোচ আরও যোগ করেন, "আমাদের হাতে এখনও কোনো রিপোর্ট আসেনি, তবে শিগগিরই তা পেয়ে যাব। যখনই কোনো সংশয় তৈরি হয়, সাধারণ নিয়ম মেনেই আমরা সাবধানতা অবলম্বন করি। ও কিছুটা ক্লান্ত ছিল, এটাই মূল কারণ বলে মনে হচ্ছে।"
বিশ্বকাপের প্রস্তুতি ও মেসির চোটের ইতিহাস
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই মেসির খেলার চাপ বা 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' নিয়ে ক্লাবটি বেশ সচেতন। অতীতে হ্যামস্ট্রিং সমস্যার কারণে তাকে বেশ কয়েকবার বিশ্রামে থাকতে হয়েছে। এমনকি চলতি বছরের প্রাক-মৌসুমেও চোটের কারণে তিনি নিয়মিত ছিলেন না।আর্জেন্টিনা এখনও তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেনি, তবে কোচিং স্টাফের পক্ষ থেকে ইতিবাচক বার্তা মিলেছে। সহকারী কোচ রবার্তো আয়ালা জানিয়েছেন, মেসিকে রেখেই বিশ্বকাপের পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১১ জুন বিশ্বকাপ পর্দা উঠবে। আর ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন দেখার বিষয়, সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসি কতটা ফিট হয়ে ওঠেন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- জমির নামজারি করতে কী কী লাগে, খরচ কত ও সময় কত দিন?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৫টি দেশের টাকার মান
- Honor Magic9 Pro Max: ৮৮০০mAh ব্যাটারি ও ডুয়াল ২০০MP ক্যামেরা
- আপনার নামে কত জমি আছে, কোথায় কোথায় আছে—অনলাইনে জানবেন যেভাবে
- আজকের টাকার রেট কত: কমেছে ৩টি দেশের টাকার মান
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত? দেখুন তালিকা
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন: কোনটার দাম কত, কেন সেরা?
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- আজকের সোনার দাম কত? ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- জমির নামজারি করতে কত টাকা লাগে? জানুন পুরো নিয়ম
- OPPO Reno 17 Series: ২০০MP ক্যামেরায় আসছে বড় চমক?
- আজ সোনার দাম বাড়ল, ১৮, ২১ ও ২২ ক্যারেটের ভরি কত?