Md Razib Ali
Senior Reporter
২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
২০২৬ ফিফা বিশ্বকাপে দলগুলোর শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি ফুটবলারদের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইও জমে উঠেছে। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার 'অ্যাডিডাস গোল্ডেন বুট' নিজের করে নিতে মরিয়া হয়ে লড়ছেন সময়ের সেরা তারকা ফুটবলাররা। গ্রুপ পর্বের লড়াই শেষ হওয়ার আগেই সর্বোচ্চ গোলদাতার তালিকায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
শীর্ষে ম্যাজিশিয়ান মেসি
গোল্ডেন বুটের এই রোমাঞ্চকর দৌড়ে এখন পর্যন্ত সবার উপরে অবস্থান করছেন বর্তমান ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের এই অধিনায়ক এখন পর্যন্ত ৫টি গোল করে এককভাবে তালিকার শীর্ষে রয়েছেন। মাঠে মাত্র ১৮৭ মিনিট খেলেই তিনি এই বিধ্বংসী রূপ দেখিয়েছেন। গ্রুপ পর্বে আর্জেন্টিনার আরও একটি ম্যাচ বাকি রয়েছে অপেক্ষাকৃত দুর্বল জর্ডানের বিপক্ষে। সেই ম্যাচে গোল সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ থাকছে মেসির সামনে। এছাড়া আর্জেন্টিনা নকআউট পর্ব নিশ্চিত করায় মেসি আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন।
মেসিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন ভিনিসিয়াস-এমবাপ্পে-হালান্ড
মেসিকে তীব্র চ্যালেঞ্জ জানাতে ৪টি করে গোল নিয়ে তালিকায় ঠিক পেছনেই অবস্থান করছেন তিন তারকা ফুটবলার। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে একাই দুই গোল করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ৪টি গোলের পাশাপাশি তার ঝুলিতে রয়েছে ১টি অ্যাসিস্ট। তিনি এখন পর্যন্ত মাঠে কাটিয়েছেন ২৯৩ মিনিট।
তালিকার তিন নম্বরে আছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তিনি ১৯৯ মিনিট খেলে করেছেন ৪টি গোল। অন্যদিকে, নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড ২০৭ মিনিট খেলে ৪টি গোল নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। এই তিন ফুটবলারই গ্রুপ পর্বে আরও একটি করে ম্যাচ পাবেন এবং তাদের দলগুলো নকআউট পর্ব নিশ্চিত করায় গোলসংখ্যা বাড়ানোর পর্যাপ্ত সুযোগ পাবেন।
চমক দেখাচ্ছেন জার্মান তারকা ডেনিজ উন্দাভ
শীর্ষ চারজনের পরেই ৩টি করে গোল নিয়ে লড়াইয়ে টিকে আছেন আরও ৫ জন ফুটবলার। তবে এই গ্রুপে সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছেন জার্মানির ডেনিজ উন্দাভ। মাত্র ৬৯ মিনিট মাঠে থেকেই তিনি ৩টি গোল এবং ২ট অ্যাসিস্ট করেছেন। কার্যকারিতার দিক থেকে তিনি অনেক বড় তারকাদেরও পেছনে ফেলেছেন।
একনজরে সর্বোচ্চ গোলদাতার তালিকা:
১. লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৫ গোল, ১৮৭ মিনিট।
২. ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল): ৪ গোল, ১ অ্যাসিস্ট, ২৯৩ মিনিট।
৩. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৪ গোল, ১৯৯ মিনিট।
৪. আর্লিং হালান্ড (নরওয়ে): ৪ গোল, ২০৭ মিনিট।
৫. ডেনিজ উন্দাভ (জার্মানি): ৩ গোল, ২ অ্যাসিস্ট, ৬৯ মিনিট।
৬. জোহান মাঞ্জাম্বি (সুইজারল্যান্ড): ৩ গোল, ১ অ্যাসিস্ট, ১৪৬ মিনিট।
৭. ম্যাথিউস কুনহা (ব্রাজিল): ৩ গোল, ১৯১ মিনিট।
৮. ইসমাইল সাইবারি (মরক্কো): ৩ গোল, ২৫৫ মিনিট।
৯. জোনাথন ডেভিড (কানাডা): ৩ গোল, ২৭০ মিনিট।
বিশ্বকাপের লড়াই যতোই নকআউট পর্বের দিকে এগোবে, গোল্ডেন বুটের এই লড়াই ততোই তীব্র হবে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই সোনালী জুতো? মেসি কি তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবেন, নাকি ভিনিসিয়াস-এমবাপ্পেরা শেষ মুহূর্তে বাজিমাত করবেন? তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক