Md Razib Ali
Senior Reporter
বিশ্বকাপে ফিফার নতুন নিয়মে বড় সুবিধা পাচ্ছে আর্জেন্টিনাসহ ৪ দল
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে ফিফার ড্র প্রক্রিয়া। টুর্নামেন্টের শুরুতেই শীর্ষ শক্তিগুলোর পারস্পরিক লড়াই এড়িয়ে শেষের দিকের ম্যাচগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে যে নতুন নিয়ম চালু করা হয়েছিল, তার বাস্তব প্রভাব এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
২০২৫ সালের নভেম্বরে প্রবর্তিত এই কাঠামো অনুযায়ী, সে সময়ের ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চারটি দলকে ড্রয়ের দুই ভিন্ন অংশে ভাগ করা হয়। উদ্দেশ্য ছিল, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এই চার দলের কেউ যেন সেমিফাইনালের আগে একে অপরের বিপক্ষে না পড়ে।
তখন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল স্পেন। দ্বিতীয় স্থানে ছিল আর্জেন্টিনা, তৃতীয় অবস্থানে ফ্রান্স এবং চতুর্থ স্থানে ছিল ইংল্যান্ড।
সেই হিসাবেই স্পেন ও আর্জেন্টিনাকে আলাদা ব্র্যাকেটে রাখা হয়। একইভাবে ফ্রান্স ও ইংল্যান্ডকেও বিপরীত অংশে স্থান দেওয়া হয়। ফলে নকআউট পর্বে এগিয়ে যেতে পারলে সেমিফাইনালের আগে তাদের পারস্পরিক লড়াইয়ের সম্ভাবনা ছিল না।
তবে এই সুবিধা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্তও নির্ধারণ করে ফিফা। চার দলকেই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সে সেই শর্ত পূরণ করেছে চার দলই। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ড—সবাই গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
ফলে শেষ আটে চারটি দল চারটি আলাদা প্রতিপক্ষ পেয়েছে। কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে। আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড, ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো এবং ইংল্যান্ডের চ্যালেঞ্জ নরওয়ে।
ফিফার এই ড্র কাঠামোর লক্ষ্য একেবারেই স্পষ্ট—বিশ্বকাপের শুরুতেই বড় দলগুলোর মধ্যে হাইভোল্টেজ লড়াই না করিয়ে টুর্নামেন্টের শেষভাগে আরও বড় ম্যাচ উপহার দেওয়া। একই ধরনের র্যাঙ্কিংভিত্তিক ড্র পদ্ধতি বহু বছর ধরেই টেনিসের গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন এবং ইউরোপীয় ক্লাব ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় ব্যবহার হয়ে আসছে।
শুধু বিশ্বকাপ নয়, সাম্প্রতিক ক্লাব বিশ্বকাপেও একই নীতি অনুসরণ করা হয়েছিল। সেই প্রতিযোগিতার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি।
বর্তমান চিত্রে কোয়ার্টার ফাইনালের চার ম্যাচেই ফেবারিট হিসেবে মাঠে নামছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। যদি প্রত্যাশিত ফল আসে এবং চার দলই নিজেদের ম্যাচ জিতে যায়, তাহলে সেমিফাইনালে ফুটবলপ্রেমীরা উপভোগ করতে পারবেন দুটি সম্ভাব্য মহারণ—স্পেন বনাম ফ্রান্স এবং আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড।
ফিফার নতুন ড্র নীতির কারণে সেই দুই সম্ভাব্য সেমিফাইনাল এখন থেকেই বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল ৫ ব্রোকারেজ হাউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- সানলাইফ কিনে গ্রিন ডেল্টার বড় লোকসান? সামনে এলো আর্থিক অনিয়মের অভিযোগ
- একাদশে কবে ও কিভাবে ভর্তি, জানা গেল সর্বশেষ তথ্য
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)
- এক টান সিগারেটেই মস্তিষ্কে শুরু হয় যে পরিবর্তন
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে লিওনেল মেসি
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- সকালে নিয়ম করে ডিম খেলে যে ৩ পরিবর্তন হতে পারে
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর