Md Razib Ali
Senior Reporter
উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ আগস্ট) দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছিল।
এ সময় পর্যন্ত ডিএসইতে ১৬৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টির শেয়ারদর বেড়েছে, ১৫৭টির কমেছে এবং ৯২টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনে এগিয়ে যেসব কোম্পানি
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো—নিটোল ইন্স্যুরেন্স, সার্প ইন্ডাস্ট্রি, এমএল ডায়িং, সেনা ইন্স্যুরেন্স, সামিট পোর্ট, সোনালি পেপার, একমি লিমিটেড, ডোমিনেজ স্টিল, বেক্সিমকো লিমিটেড ও মালেক স্পিনিং।
এর আগে দিনের লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়েছিল। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৬ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী হয়।
লেনদেন শুরুর ২০ মিনিট পর, সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৭ পয়েন্টে অবস্থান করে।
সিএসইতেও সূচকের ওঠানামা
অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করে। তবে এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ১৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৪টির কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান