চেয়ারম্যানের দায়িত্বের পর এবার মার্কেন্টাইল ব্যাংকের ইসি
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল হক ব্যাংকটির নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে আনোয়ারুল হককে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে অতি সম্প্রতি তিনি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে ব্যাংকটির একাধিক কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ব্যাংকের সার্বিক কার্যক্রমে কৌশলগত দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে।
ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল হক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তিনি লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন আনোয়ারুল হক। তিনি গুলশান ক্লাব লিমিটেড, ধানমন্ডি ক্লাব লিমিটেড এবং উত্তরা মডেল ক্লাব লিমিটেডের সদস্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৫টি দেশের টাকার মান
- ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- জমির নামজারি করতে কী কী লাগে, খরচ কত ও সময় কত দিন?
- আজকের টাকার রেট কত: কমেছে ৩টি দেশের টাকার মান
- আপনার নামে কত জমি আছে, কোথায় কোথায় আছে—অনলাইনে জানবেন যেভাবে
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত? দেখুন তালিকা
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন: কোনটার দাম কত, কেন সেরা?
- Honor Magic9 Pro Max: ৮৮০০mAh ব্যাটারি ও ডুয়াল ২০০MP ক্যামেরা
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- আজ সোনার দাম বাড়ল, ১৮, ২১ ও ২২ ক্যারেটের ভরি কত?
- OPPO Reno 17 Series: ২০০MP ক্যামেরায় আসছে বড় চমক?
- জমির নামজারি করতে কত টাকা লাগে? জানুন পুরো নিয়ম