এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে বড় পরিবর্তন এসেছে। নতুন চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এই রদবদলের মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একসঙ্গে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।
নতুন প্রতিমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া শামা ওবায়েদ ইসলামও একই পদে বহাল রয়েছেন।
ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির—দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ার বিষয়টি এবারের মন্ত্রিসভা পুনর্বিন্যাসের অন্যতম আলোচিত দিক হয়ে উঠেছে।
টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি। একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিষয়েও দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে হুমায়ুন কবিরের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। সরকারের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাকে এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শামা ওবায়েদও বহাল
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের সময় শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। নতুন করে দপ্তর বণ্টনের পরও তিনি একই পদে বহাল রয়েছেন।
অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই প্রতিমন্ত্রী কাজ করবেন। তাদের দায়িত্বের ক্ষেত্র কীভাবে ভাগ করা হবে, তা প্রশাসনিকভাবে নির্ধারণ করা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৫টি দেশের টাকার মান
- ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- জমির নামজারি করতে কী কী লাগে, খরচ কত ও সময় কত দিন?
- আজকের টাকার রেট কত: কমেছে ৩টি দেশের টাকার মান
- আপনার নামে কত জমি আছে, কোথায় কোথায় আছে—অনলাইনে জানবেন যেভাবে
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত? দেখুন তালিকা
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন: কোনটার দাম কত, কেন সেরা?
- Honor Magic9 Pro Max: ৮৮০০mAh ব্যাটারি ও ডুয়াল ২০০MP ক্যামেরা
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- আজ সোনার দাম বাড়ল, ১৮, ২১ ও ২২ ক্যারেটের ভরি কত?
- OPPO Reno 17 Series: ২০০MP ক্যামেরায় আসছে বড় চমক?
- জমির নামজারি করতে কত টাকা লাগে? জানুন পুরো নিয়ম