Md Razib Ali
Senior Reporter
আবহাওয়ার খবর: বঙ্গোপসাগরে নিম্নচাপ, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে দেশের আবহাওয়ায়। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সিস্টেমটি পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপকূলেই বেশি অনুভূত হচ্ছে প্রভাব
নিম্নচাপের প্রভাব দেশের অন্যান্য এলাকার তুলনায় উপকূলীয় অঞ্চলে বেশি স্পষ্ট। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, বিশেষ করে খুলনা ও বরিশাল এলাকায় এর প্রভাব ইতিমধ্যে বেশি দেখা যাচ্ছে।
রাজধানীর বৃষ্টির সঙ্গেও এই নিম্নচাপের যোগসূত্র রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র অনুযায়ী, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনের পরবর্তী সময়েও রাজধানীতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন মো. তরিফুল নেওয়াজ কবীর।
তার দেওয়া তথ্য অনুযায়ী, শুধু আজ নয়, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থেমে থেমে চলতে পারে।
গভীর নিম্নচাপ হতে পারে
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে সরে যেতে পারে। পরবর্তী সময়ে এটি গভীর নিম্নচাপ আকার ধারণ করে ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলের দিকে ব্যাপক বৃষ্টির সৃষ্টি করতে পারে।
তবে এই নিম্নচাপকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আপাতত দেখছেন না আবহাওয়াবিদেরা।
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
সোমবার রাত ৯টার হিসাবে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। একই সময়ে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ৬২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল নিম্নচাপটি।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার সময় সেই গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে।
সাগরও নিম্নচাপের কাছাকাছি এলাকায় উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্কতা
উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোর জন্যও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌযানকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগোলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার আবহাওয়ায় এর প্রভাব আরও দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে