Md Razib Ali
Senior Reporter
বিভিন্ন ব্যাংকে ২২০ পদে চাকরি, বেতন সর্বোচ্চ ৬৭ হাজার ১০ টাকা
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরির জন্য বড় নিয়োগের সুযোগ এসেছে। বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৭ ক্যাটাগরিতে নেওয়া হবে মোট ২২০ জন। এসব পদের বেতন স্কেল ১৬,০০০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত। আবেদন করতে পারবেন নির্ধারিত বয়সসীমার প্রার্থীরা, আর আবেদন ফি রাখা হয়েছে ২০০ টাকা।
নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রকৌশল, আইন, ফিন্যান্স, নিরীক্ষা ও প্রটোকলসহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে পদগুলো।
সবচেয়ে বেশি নিয়োগ আইন-সংশ্লিষ্ট পদে
এই নিয়োগে একক কোনো পদে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নেওয়া হবে সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার পদে। এই ক্যাটাগরিতে রয়েছে ৮১টি পদ। পদটির বেতন স্কেল গ্রেড-৯ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা।
প্রকৌশল সংশ্লিষ্ট পদগুলোর মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ রয়েছে। সিভিল প্রকৌশল সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/সিনিয়র অফিসার/সহকারী প্রকৌশলী পদে ২২ জন এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/অফিসার/উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৬ জন নেওয়া হবে।
এ ছাড়া সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট) পদে ১৪ জন, সিনিয়র অফিসার (নিরীক্ষা) পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে।
যে পদে বেতন সবচেয়ে বেশি
১৭টি পদের মধ্যে সর্বোচ্চ বেতন স্কেল রয়েছে আইন কর্মকর্তা পদের জন্য। গ্রেড-৬-এর এই পদে একটি শূন্যপদ রয়েছে এবং বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
অন্যদিকে গ্রেড-৯-এর পদগুলোর বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। গ্রেড-১০-এর পদগুলোতে বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
সব পদের নিয়োগ ও বেতন
| ক্রম | পদের নাম | পদসংখ্যা | গ্রেড ও বেতন স্কেল |
|---|---|---|---|
| ১ | অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল) | ৬ | গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| ২ | অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল) | ৩ | গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| ৩ | সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার) | ২ | গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| ৪ | অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার) | ৪ | গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| ৫ | অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)/সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) | ৭ | গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| ৬ | অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল) | ২২ | গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| ৭ | সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) | ৮ | গ্রেড-১০, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা |
| ৮ | সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) | ৯ | গ্রেড-১০, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা |
| ৯ | সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল) | ৩৬ | গ্রেড-১০, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা |
| ১০ | সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার) | ১ | গ্রেড-১০, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা |
| ১১ | সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) | ৪ | গ্রেড-১০, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা |
| ১২ | সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার | ৮১ | গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| ১৩ | সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট) | ১৪ | গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| ১৪ | ফিনান্সিয়াল এনালিস্ট | ১ | গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| ১৫ | আইন কর্মকর্তা | ১ | গ্রেড-৬, ৩৫,৫০০-৬৭,০১০ টাকা |
| ১৬ | সিনিয়র অফিসার (নিরীক্ষা) | ২০ | গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| ১৭ | প্রটোকল অফিসার | ১ | গ্রেড-১০, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা |
কারা আবেদন করতে পারবেন
বয়সের হিসাব করা হবে ১ এপ্রিল ২০২৬ তারিখ ধরে। ১ থেকে ১৭ নম্বর পর্যন্ত পদগুলোর ক্ষেত্রে প্রার্থীর বয়স ওই তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
তবে ১৫ নম্বর পদ অর্থাৎ আইন কর্মকর্তা পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৩৫ বছর।
অনলাইনে আবেদনের পদ্ধতি
আগে থেকেই সিভি আইডি নম্বর থাকা প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে সেই সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন।
নতুন প্রার্থীদের প্রথমে পছন্দের পদের পাশে থাকা ‘Apply Online’ বাটনে যেতে হবে। এরপর খোলা পেজের নিচে থাকা ‘Register Now’ লিংকে ক্লিক করতে হবে। নির্ধারিত ফরমে সঠিক তথ্য দেওয়ার পর ‘Submit Application’ নির্বাচন করলে সংশ্লিষ্ট পদের আবেদন জমা হবে।
আবেদন সম্পন্ন হলে একটি সিভি আইডি নম্বর পাওয়া যাবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য ওই সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে হবে।
আবেদন ফি ও শেষ সময়
এই নিয়োগে আবেদন করতে ২০০ টাকা ফি দিতে হবে। আবেদন করার শেষ সুযোগ ১৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
তাই ১৭ ক্যাটাগরির ২২০ পদের মধ্যে নিজের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে