মেঘনা গ্রুপে নিয়োগ চলছে, আবেদন করতে পারবেন নারী-পুরুষ
চাকরিপ্রার্থীদের জন্য বেসরকারি খাতে নতুন নিয়োগের সুযোগ তৈরি করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জের ফ্যাক্টরি কমপ্লেক্সে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নেওয়া হবে। এ পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। আগ্রহীদের আবেদন জমা দেওয়ার জন্য সময় রয়েছে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
নিয়োগটি প্রতিষ্ঠানের ভ্যাট অ্যান্ড কাস্টমস বিভাগের জন্য। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। চাকরির ধরন পূর্ণকালীন এবং দায়িত্ব পালনের স্থান হবে অফিস।
আবেদনের জন্য যেসব যোগ্যতা লাগবে
মেঘনা গ্রুপের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিষয়ে স্নাতক। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
নিয়োগে পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি। আবেদনকারীর বয়সসীমা সম্পর্কেও বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া নেই। নির্বাচিত প্রার্থীর বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে।
চাকরির কর্মস্থল ও ধরন
প্রতিষ্ঠান: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)
বিভাগ: ভ্যাট অ্যান্ড কাস্টমস–ফ্যাক্টরি কমপ্লেক্স
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস
অভিজ্ঞতা: কমপক্ষে এক বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মক্ষেত্র: অফিস
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অনলাইনে আবেদন করবেন যেভাবে
এ নিয়োগে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পাশাপাশি পদের দায়িত্ব, শর্ত ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন লিংকের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে। আবেদন করতে এখানেক্লিক করুন।
আবেদনের শেষ সময় ৬ নভেম্বর ২০২৬। তাই নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন করতে হবে।
সচরাচর জিজ্ঞাসা
১. মেঘনা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে?
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
২. আবেদনের জন্য কী যোগ্যতা প্রয়োজন?
যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. নারী প্রার্থীরা কি আবেদন করতে পারবেন?
হ্যাঁ, নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
৪. চাকরির কর্মস্থল কোথায়?
কর্মস্থল নারায়ণগঞ্জ।
৫. আবেদনের শেষ দিন কবে?
৬ নভেম্বর ২০২৬। আবেদন করতে হবে অনলাইনে।
তানভির ইসলাম/