ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ যে দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৯ ১০:২৭:২৯
বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ যে দল

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল খেলতে হলো না বাংলাদেশকে। নিশিনে অবিরাম বৃষ্টির কারণে ২৯ সেপ্টেম্বরের ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়েছে। ম্যাচ বাতিল হলেও এতে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পথ পরিষ্কার হয়েছে।

নিশিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচটি ছিল এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতার চতুর্থ কোয়ার্টার-ফাইনাল। তবে নির্ধারিত সময়ে খেলা শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়নি। টসের জন্য নির্ধারিত সময়ের ৯০ মিনিটেরও বেশি সময় বাকি থাকতেই বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়।

অবিরাম বৃষ্টিতে মাঠে খেলা আয়োজনের সুযোগ না থাকায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে টানা ছয়টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো। এর মধ্যে পাঁচটি ম্যাচেই কোনো বল মাঠে গড়ায়নি।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ অবশ্য সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এখন প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ১ অক্টোবর একই মাঠে বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই অনুষ্ঠিত হবে।

অন্যদিকে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ফলে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি মাঠে না গড়ালেও বাংলাদেশের সামনে এখন সেমিফাইনালের লড়াই।

তানভির ইসলাম/

পাঠকের মতামত: