ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বাড়ল ৫ পয়েন্ট, লেনদেন ৭৪৭ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক বাড়লেও অন্য দুটি সূচক কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাছাই করা কোম্পানির সূচক ডিএস৩০ ২ দশমিক ৭৫ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে নেমেছে।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস শূন্য দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ দশমিক ০৮ পয়েন্টে রয়েছে।

সারাদিনে মোট লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৬৪ লাখ টাকা। হাতবদল হয়েছে ২১ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৩০২টি শেয়ার, মোট ২ লাখ ১ হাজার ৫৫৪ বার।

লেনদেনে অংশ নেওয়া ৩৫১টি কোম্পানির মধ্যে ১২৬টির দর বেড়েছে, ১৭১টির কমেছে এবং ৫৪টির অপরিবর্তিত রয়েছে।

আগের কার্যদিবসের চেয়ে লেনদেন ৭৩ কোটি ২৭ লাখ টাকা কমেছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮১৯ কোটি ৯০ লাখ টাকা।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর