সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রধান সূচকসহ ডিএসইর তিনটি সূচকই বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৪৪ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৮ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে।
বাছাই করা কোম্পানির সূচক ডিএস৩০ ৩ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে।
শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে ৩০১ কোটি ৯ লাখ টাকা লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৯ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৬১৪টি শেয়ার, মোট ৭৫ হাজার ৫১৬ বার।
লেনদেনে অংশ নেওয়া ৩৭১টি কোম্পানির মধ্যে ২১৩টির দর বেড়েছে, ৯৯টির কমেছে এবং ৫৯টির অপরিবর্তিত রয়েছে।
এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো, কোম্পানিটির ১৭ কোটি ১৯ লাখ টাকা টাকার শেয়ার হাতবদল হয়েছে; দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) (৮.৮২ শতাংশ); দর পতনের শীর্ষে জেনারেশন নেক্সট ফ্যাশনস (৮ শতাংশ)।














