শেয়ারবাজারের তালিকাভুক্ত ৫টি কোম্পানি ডিএসইতে প্রাসঙ্গিক ঘোষণা প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চার কোম্পানিরই রেকর্ড ডেট ২৩ নভেম্বর (সোমবার)।
উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৫৯ টাকা ৯৪ পয়সা। বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ১৯ ডিসেম্বর। কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরির।
লিগ্যাসি ফুটওয়্যার ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১১ টাকা ২৯ পয়সা। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২৬ ডিসেম্বর। কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরির।
খুলনা পাওয়ার ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৯ টাকা ৩৯ পয়সা। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২৯ ডিসেম্বর। কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরির।
গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১১ টাকা ৬৯ পয়সা। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২৯ ডিসেম্বর। কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরির।
উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, লিগ্যাসি ফুটওয়্যার, খুলনা পাওয়ার ও গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন ২৪ নভেম্বর থেকে আবার চালু হবে।














