ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইর তিনটি সূচকের মধ্যে দুটি বেড়েছে, একটি কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৭০ পয়েন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৬২ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে।

বাছাই করা কোম্পানির সূচক ডিএস৩০ ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৬ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে ২৫৪ কোটি ৪৯ লাখ টাকা লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৮ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৮৯১টি শেয়ার, মোট ৬২ হাজার ৯৯৪ বার।

লেনদেনে অংশ নেওয়া ৩৭২টি কোম্পানির মধ্যে ১৯৬টির দর বেড়েছে, ১০৩টির কমেছে এবং ৭৩টির অপরিবর্তিত রয়েছে।

এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইডস, কোম্পানিটির ২৭ কোটি ৪২ লাখ টাকা টাকার শেয়ার হাতবদল হয়েছে; দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস (৯.৯৬ শতাংশ); দর পতনের শীর্ষে খুলনা পাওয়ার (৪.৪৬ শতাংশ)।

আজকের শেয়ারবাজার

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর