সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের।
আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ারের দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলসের দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সায়।
আর ২ টাকা ৬০ পয়সা বা ৮.৩৯ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে আনলিমা ইয়ার্ন ডায়িং, দিনশেষে যার দর দাঁড়ায় ৩৩ টাকা ৬০ পয়সায়।
এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— শাইনপুকুর সিরামিকস ৬.১৯ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ ৪.৬২ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৪.৩১ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৪.২ শতাংশ, নুরানী ডায়িং অ্যান্ড সোয়েটার ৪ শতাংশ, এইচ আর টেক্সটাইল মিলস ৩.৮৯ শতাংশ, আজিজ পাইপস ৩.৬১ শতাংশ।













