শেয়ারবাজারের তালিকাভুক্ত ২টি কোম্পানি তাদের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০ দশমিক ৬৬ টাকা, যা আগের হিসাববছরের একই সময়ে ছিল ০ দশমিক ৮৪ টাকা। এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০ দশমিক ৭৫ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ০ দশমিক ২২ টাকা। এছাড়া ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ দশমিক ০৮ টাকা এবং ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়ে তা ছিল ১২ দশমিক ৭৭ টাকা।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ দশমিক ১৫ টাকা, যা আগের হিসাববছরের একই সময়ে ছিল ৩ দশমিক ০৮ টাকা। এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০ দশমিক ৬৫ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ০ দশমিক ৪৮ টাকা। পুনর্মূল্যায়নসহ ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৮ দশমিক ৪০ টাকা এবং ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়ে তা ছিল ২১ দশমিক ৬১ টাকা। অন্যদিকে, পুনর্মূল্যায়ন ছাড়া ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ দশমিক ০১ টাকা এবং ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়ে তা ছিল ১০ দশমিক ২১ টাকা।








